প্রথমার্ধে বেলজিয়ামকে গোল করতে দেয়নি জাপান

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০১৮, ০০:৫৭আপডেট : ০৩ জুলাই ২০১৮, ০৯:৪৮

প্রথমার্ধে বেলজিয়ামকে গোল করতে দেয়নি জাপান প্রথমার্ধে বেলজিয়ামের আক্রমণভাগকে রুখে দিলো জাপান। রোস্তভ অ্যারেনায় রক্ষণভাগের দারুণ নৈপুণ্যে বেলজিয়ানদের গোল করতে দেয়নি এশিয়ার পরাশক্তি। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য স্কোরে।

গ্রুপে তিন ম্যাচে ৯ গোল করা বেলজিয়াম অনেক চেষ্টা করেও জাপানের গোলমুখ খুলতে পারেনি। তাদের প্রথম ৪৫ মিনিট কাটল হতাশায়।

জাপানের দুই ডিফেন্সিভ মিডফিল্ডার ও চার ডিফেন্ডারের প্রতিরোধ ভাঙতে বেশ ভুগতে হয়েছে রোমেলু লুকাকু ও ইডেন হ্যাজার্ডদের।

২৬ মিনিটে দ্রিয়েস মের্টেন্সের ক্রস ডিবক্সের মাঝখানে লুকাকুকে খুঁজে পায়। কিন্তু ম্যানইউ তারকার পায়ের নিচের বল পড়লে এইজি কাওয়াশিমা বল মাঠের বাইরে পাঠিয়ে দেন। কয়েক মিনিট পর হ্যাজার্ডের লম্বা শট সেভ করেন জাপানি গোলরক্ষক।

কেভিন ডি ব্রুইনের লম্বা ক্রস দূরের পোস্টে লাফিয়ে পড়ে ভলি করতে চেয়েছিলেন ভিনসেন্ত কোম্পানি। কিন্তু আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করতে পারেননি তিনি।

জাপান সুযোগ পেয়েছে শেষ মিনিটে। নাগাতামোর নিচু শট ধরতে গিয়ে এলোমেলো হয়ে পড়েছিলেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া।

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান