দীর্ঘ চার যুগ পর বিশ্বকাপে...

স্পোর্টস ডেস্ক
০৩ জুলাই ২০১৮, ১৯:০৫আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৯:০৯

এক ছবিতে দুই বিপরীত চিত্র-জাপানের হতাশা আর বেলজিয়ামের উল্লাস শেষ মুহূর্তে পাল্টা আক্রমণ থেকে নাসের চ্যাডলির শট জাপানের পোস্টে যেতেই উল্লাস শুরু বেলজিয়ামের। পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে জিতে বেলজিয়াম শুধু কোয়ার্টার ফাইনালেই ওঠেনি, চার যুগের পুরোনো স্মৃতিও ফিরিয়ে এনেছে বিশ্বকাপে। 

১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং তৎকালীন পশ্চিম জার্মানি। ৩১ আর ৪৯ মিনিটে অ্যালান মুলারি আর মার্টিন পিটার্সের গোল জয়ের স্বপ্ন দেখাচ্ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। কিন্তু জার্মানদের অদম্য ফুটবলের সঙ্গে পেরে ওঠেনি ইংলিশরা। 

বিশ্বকাপে জার্মানির ঘুরে দাঁড়ানোর ইতিহাস দারুণ সমৃদ্ধ। ১৯৭০ সালের ১৪ জুন লিওনের এস্তাদিও ন্যু ক্যাম্পে তেমনই এক ইতিহাস রচনা করেছিলেন জার্মান ফুটবল-যোদ্ধারা। ৬৮ মিনিটে ‘গ্রেট’ ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের গোলে পশ্চিম জার্মানির ঘুরে দাঁড়ানোর শুরু। ৮২ মিনিটে অধিনায়ক উয়ে সিলারের লক্ষ্যভেদ সমতায় ফেরায় জার্মানদের। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়ে আরেক কিংবদন্তি জার্ড মুলারের গোল অবিস্মরণীয় জয় এনে দেয় পশ্চিম জার্মানিকে। 

পরের ৯টি বিশ্বকাপে দুই গোলে পিছিয়ে পড়ে আর কোনও দল জয়ের কৃতিত্ব দেখাতে পারেনি। অবশেষে ৪৮ বছর পর বেলজিয়াম-জাপান লড়াই দুর্দান্ত কামব্যাকের রোমাঞ্চ এনে দিলো বিশ্বকাপে। 

সোমবার রাতে রোস্তভ অ্যারেনায় আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে উঠলেও প্রথমার্ধে কোনও দল গোল পায়নি। তাই বিরতির সময় বোঝা যায়নি সামনে কী নাটকীয়তা অপেক্ষা করছে!  দ্বিতীয়ার্ধের শুরুতে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে জাপানকে এগিয়ে দেন জেঙ্কি হারাগুচি। ৫২ মিনিটে তাকাশি ইনুইয়ের দুর্দান্ত শটে আবার গোল। বিশ্বের অন্যতম সেরা গোলকিপার থিবো কোর্তোয়া বুঝতেই পারেননি বলের গতিপথ। 

২-০ গোলে এগিয়ে জাপানিরা তখন কোয়ার্টার ফাইনালের স্বপ্নে বিভোর। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে নির্মমভাবে। ৬৯ মিনিটে জ্যান ভেরটনঘেনের অসাধারণ হেড জাপানের গোলকিপার এইজি কাওয়াশিমাকে বোকা বানিয়ে ব্যবধান কমিয়ে আনে ম্যাচে। সমতা ফেরাতে মরিয়া বেলজিয়াম একের পর এক আক্রমণের সুফল পেয়েছে ৭৪ মিনিটে, অধিনায়ক এডেন হ্যাজার্ডের ক্রসে  মারোনে ফেলাইনির হেড থেকে। 

স্কোরলাইন ২-২ হওয়ার পর শুরু হয় জাপানের আক্রমণ। ‘ব্লু সামুরাই’রা বোধহয় বুঝতে পারছিল, ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে জয়ের আশা নেই, যা করার নির্ধারিত সময়ে করতে হবে! আক্রমণাত্মক ফুটবলের পশরা সাজিয়ে বসলেও জাপান গোল করতে পারেনি, উল্টো গোল খেয়ে বসেছে শেষ মুহূর্তে। 

ইনজুরি টাইমের শেষ মিনিটে কর্নার পেয়েছিল জাপান। কর্নার থেকে বল গ্রিপে নিয়েই এক সতীর্থকে বাড়িয়ে দেন কোর্তোয়া। জাপানের ডিফেন্স তখন ফাঁকা। সুযোগটা কাজে লাগাতে ভুল করেনি বেলজিয়াম। দুর্দান্ত পাল্টা আক্রমণে নাসের চ্যাডলির গোলে জয়ের উচ্ছ্বাসে মেতে ওঠে তারা। 

বিশ্বকাপে জাপানের সেরা সাফল্য দ্বিতীয় রাউন্ডে উত্তরণ। এবার দুই গোলে এগিয়ে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখছিল তারা। কিন্তু শেষ মুহূর্তে গোলে স্বপ্নভঙ্গের বেদনায় নীল জাপান। কোচ আকিরা নিশিনো স্বাভাবিকভাবেই হতাশ, ‘আমরা শুরুটা ভালোই করেছিলাম। কিন্তু শেষটা ভালো হয়নি। শেষ মুহুর্তে গোল হজম করতে হয়েছে।’ 

দুই গোলে এগিয়েও যে রক্ষণাত্মক খেলতে চাননি, সে কথাও জানিয়েছেন তিনি, ‘দুই গোলে এগিয়ে গেলেও আরও গোল করতে চেয়েছিলাম আমরা। কিন্তু তা হয়নি, বেলজিয়াম দুই গোল করে ম্যাচ জিতে নিয়েছে। আমরা তাদের থামাতে পারিনি, আর এখানেই আমাদের ব্যর্থতা।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম