‘হারটা কলম্বিয়ার জন্য বিশাল ধাক্কা’

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০১৮, ১৯:১৪আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৯:২২

টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা জেরি মিনার পেনাল্টি শুটআউটে হেরে বিশ্বকাপ শেষ হয়ে গেছে কলম্বিয়ার। ইংল্যান্ডের বিপক্ষে এই হারটা কিছুতেই মানতে পারছেন না জেরি মিনা। তার মতে, থ্রি লায়ন্সের বিপক্ষে জয়টা প্রাপ্য ছিল তাদের।

হ্যারি কেইনের গোলে দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ওই গোলটাই জয়ের স্বপ্ন দেখাচ্ছিল ইংলিশদের, কিন্তু ইনজুরি টাইমে মিনার হেডে সমতায় ফেরে কলম্বিয়া। শেষ পর্যন্ত নির্ধারিত সময় ১-১ গোলে ড্র থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফল একই থাকায় টাইব্রেকারে ইংল্যান্ড জয় পায় ৪-৩ গোলে।

পেনাল্টি শুটআউটের হারটা মানতে পারছেন না বার্সেলোনা ডিফেন্ডার। ২০১৪ সালের বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে হতাশাজনক হারের পর এবারও বিদায় নিতে হলো নাটকীয়ভাবে। মিনার কাছে, ইংলিশদের বিপক্ষে হারটি ‘কলম্বিয়ার জন্য বিশাল ধাক্কার’। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’কে কলম্বিয়ান ডিফেন্ডার বলেছেন, ‘এটা বিশাল ধাক্কা। হার মোটেও আমাদের প্রাপ্য নয়, আমরা ইংল্যান্ডের চেয়ে ভালো খেলেছি। কষ্টটা আরও বেশি হওয়ার কারণ হলো, আমরা পেনাল্টির আগে ম্যাচের ফল নিষ্পত্তি করতে পারিনি।’

বার্সেলোনার এই মিডফিল্ডারের হেডেই কলম্বিয়া ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পেরেছিল। রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার আগে তিনবার লক্ষ্যভেদ করা মিনার বিশ্বাস ছিল, অতিরিক্ত সময়ে তারা জিততে পারবেন। ম্যাচ শেষে বলেছেন, ‘পুরো দলের জন্য এটা ধাক্কার। ঈশ্বরকে ধন্যবাদ আমাকে আরও একটি গুরত্বপূর্ণ গোল করতে দেওয়ার জন্য। সত্যি আমি ভেবেছিলাম, অতিরিক্ত সময়ে আমরা জিতে যাব।’

ইংলিশদের বিপক্ষে হারের আগেই অবশ্য বড় ধাক্কা হজম করে কলম্বিয়া হামেস রোদ্রিগেস না থাকায়। চোটের কারণে দলের শেষ ষোলোর লড়াই দর্শক হয়ে দেখতে হয়েছে বায়ার্ন মিউনিখ মিডফিল্ডারকে। তার অভাব থাকলেও গোটা ম্যাচে লড়াই চালিয়ে জয়ের সম্ভাবনা ভালোই তৈরি করেছিল লাতিন আমেরিকার দলটি। তবে পেনাল্টি ভাগ্য তাদের দিকে মুখ তুলে তাকায়নি। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম