নেইমারের ‘দ্য বেস্ট’ জেতার সুযোগ দেখছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০১৮, ১৭:১৯আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১৭:২৩

নেইমারের ‘দ্য বেস্ট’ জেতার সুযোগ দেখছেন রোনালদো ফিফার বর্ষসেরার পুরস্কার ‘দ্য বেস্ট’ এবার নেইমারের হাতে দেখতে পাচ্ছেন ব্রাজিলিয়ান লিজেন্ড রোনালদো। বিশ্বকাপ থেকে ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির আগেভাগে বিদায়ে ব্রাজিল ফরোয়ার্ডের ‘দারুণ সুযোগ’ আছে মনে করছেন তিনি।

গত এক দশক ধরে ফুটবল বিশ্বের ব্যক্তিগত শীর্ষ পুরস্কারটি কেবল ঘুরেফিরে গেছে রোনালদো ও মেসির হাতে। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড তো সবশেষ টানা দুইবার জিতলেন।

তবে পর্তুগাল ও আর্জেন্টিনার শেষ ষোলোতে বিদায়ের পর এখন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে নেইমারের। সফল হলে সেটা ফিফা ‘দ্য বেস্ট’জেতার দৌড়ে তাকে বড় ব্যবধানে এগিয়ে রাখবে।

রোনালদো ফিফা ডটকমকে বলেছেন, ‘আমি মনে করি এ বছর বিশ্বকাপের কারণে দ্য বেস্ট জয়ে মেসি ও রোনালদোর দাপটের প্রেক্ষাপট বদলে যেতে পারে। বিশ্বকাপের ক্ষমতা সত্যিই শক্তিশালী এবং মেসি ও রোনালদোর বিদায়ে দ্য বেস্ট জয়ে নেইমারের দারুণ সুযোগ আছে।’

এজন্য নেইমারকে যা করতে হবে সেটা বলে দিলেন রোনালদো, ‘কিন্তু এটা হবে যদি সমন্বিত পারফরম্যান্সে সে বিশ্বকাপ জিততে পারে, যেমনটা সে করছে। দ্য বেস্ট হওয়া নিয়ে ভাবা চলবে না।’

এই বিশ্বকাপে দুই গোল করেছেন নেইমার। মেক্সিকোর বিপক্ষে তার নৈপুণ্যে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। কাজান অ্যারেনায় শুক্রবার তাদের প্রতিপক্ষ বেলজিয়াম।

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী