বেলজিয়ামের বিপক্ষে ফিরছেন মার্সেলো

স্পোর্টস ডেস্ক
০৫ জুলাই ২০১৮, ২১:৩৬আপডেট : ০৫ জুলাই ২০১৮, ২১:৩৬

বেলজিয়ামের বিপক্ষে ফিরছেন মার্সেলো সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পিঠে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন মার্সেলো। তাতে শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে জায়গা হয়নি তার। ব্রাজিলের কোচ তিতে জানালেন, বেলজিয়ামের বিপক্ষে শুক্রবারের কোয়ার্টার ফাইনালে ফিরছেন এই ফুল ব্যাক।

সার্বিয়ার সঙ্গে ২-০ গোলে জেতার ম্যাচে মাত্র ১০ মিনিট মাঠে ছিলেন মার্সেলো। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডারকে পিঠের ব্যথায় কাতরাতে দেখা যায়। ওই ম্যাচে ফিলিপ লুইস তার জায়গা নেয়। মেক্সিকোর বিপক্ষেও মার্সেলোর বদলে মাঠে ছিলেন লুইস।

বৃহস্পতিবার কাজানে মার্সেলোর ফেরার সুখবর দিলেন তিতে, ‘স্বাস্থ্যগত কারণে মার্সেলো মাঠ ছেড়েছিল। সমস্যা থাকায় সে পরের ম্যাচে ফেরেনি। ওই দুই ম্যাচ ফিলিপ লুইস ভালো খেলেছিল। আমি তাদের দুজনের সঙ্গে কথা বলেছি। মার্সেলো ফিরছে।’

অবশ্য একাদশে রিয়াল মাদ্রিদ ফুল ব্যাককে ফেরানোর ব্যাপারে নিশ্চিত করতে পারেননি ব্রাজিল কোচ।

শেষ ষোলোতে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় বেলজিয়ামের বিপক্ষে নিষিদ্ধ কাসেমিরো। তার জায়গায় খেলবেন ম্যানসিটি মিডফিল্ডার ফের্নান্দিনিয়ো।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের নেতৃত্ব দেবেন মিরান্দা। রবের্তো মার্তিনেসের বেলজিয়ামকে নিয়ে সতর্ক এই ডিফেন্ডার, ‘বেলজিয়াম কেবল (রোমেলু) লুকাকু নয়। তারা অনেক শক্ত আগ্রাসী দল। কিন্তু প্রতিপক্ষকে থামানোর প্রধান উপায় হলো মাঠে থাকা সব খেলোয়াড়দের নিয়ে সতর্ক থাকতে হবে। কারণ তাদের বেশ কয়েকজন মানসম্পন্ন খেলোয়াড় আছে। তারা অনেক দক্ষ। প্রতিপক্ষের আক্রমণভাগকে নিষ্প্রভ করে দিতে আমাদের ডিফেন্ডাররা ভালো প্রস্তুতি নিয়েছে।’ ইএসপিএনএফসি, গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম