ভাগ্যকে দোষ দিচ্ছেন না ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০১৮, ১১:১৬আপডেট : ০৭ জুলাই ২০১৮, ১১:৩৩

ভাগ্যকে দোষ দিচ্ছেন না ব্রাজিল কোচ গোলমুখে শট ২৬টি। কখনও বার কেঁপে উঠেছে, কখনও থিবো কোর্তোয়ার অসাধারণ সেভে হতাশায় ছেয়ে গেছে ব্রাজিল ক্যাম্প। ভাগ্যকে দোষ দিতেই পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ব্রাজিল কোচ সে দলের নন। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ভাগ্যকে মোটেও দোষ দিচ্ছেন না তিতে।

বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে হেরে বিশ্বকাপ শেষ হয়ে গেছে ব্রাজিলের। কাজানের কোয়ার্টার ফাইনালে ১৩ মিনিটে ফের্নান্দিনিয়োর আত্মঘাতী গোলের পর ৩১ মিনিটে কেভিন ডি ব্রুইনের চমৎকার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম। তবে ৭৬ মিনিটে রেনাতো অগাস্তোর হেডে ব্রাজিল খেলায় ফেরার ইঙ্গিত দিলেও হার এড়াতে পারেনি সেলেসাওরা।

তবে গোলের কম সুযোগ তৈরি করেনি ব্রাজিল। একের পর এক আক্রমণ চালিয়ে গোলমুখে শটও করেছে, কিন্তু জালে আর জড়াতে পারেনি। পোস্ট ঘেঁষে বল চলে গেছে কিংবা বারে আঘাত করেছে বল, এর সঙ্গে আবার ছিল বেলজিয়াম গোলরক্ষকের দুর্দান্ত সব সেভ। হারের পর অবশ্য ভাগ্য নিয়ে কথাই বলতে চাইলেন না তিতে, ‘ফুটবলে অদৃশ্যমান ব্যাপার আছে, তবে আমি ভাগ্য নিয়ে কথা বলাটা পছন্দ করি না।’

ভাগ্যে বিশ্বাসই করেন না ব্রাজিল কোচ, ‘এই বিষয়টা নিয়ে কথা বললে প্রতিপক্ষকে নিচু করা হয়। তাই আমি ভাগ্যে বিশ্বাসী নই। কোর্তোয়া ভাগ্যবান কিনা? না, ও দুর্দান্ত। বারে বল লাগার ব্যাপারে কী বলার আছে।’ তবে হারটা মেনে নিতে ঠিকই কষ্ট হচ্ছে তিতের, ‘এলোমেলো ব্যাপার, দুর্ঘটনা- এগুলো ঘটে থাকে ফুটবলে। আর আজ (শুক্রবার) এটা ঘটেছে। কথাটা বলতে কষ্ট হচ্ছে, তবে বেলজিয়ামকে মোটেও খাটো করা যাবে না, ওরা দুর্দান্ত দল। যদিও সুযোগগুলো আমাদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছে।’ সঙ্গে যোগ করেছেন, ‘সত্যি এটা খুব কষ্টের, হারটা মেনে নেওয়া ভীষণ কঠিন।’ রয়টার্স

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম