‘বন্ধু’ কোর্তোয়ার বিপক্ষে গোল করতে চান জিরুদ

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০১৮, ১৯:২৯আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৯:২৯

জিরুদ ও কোর্তোয়া কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে অসাধারণ সব সেভ করেছেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া। সেমিফাইনালে তাকে কঠিন পরীক্ষা দিতে হবে ফ্রান্সের বিপক্ষে। সেই পরীক্ষায় ‘বন্ধু’কে ব্যর্থ করে দিতে চান অলিভিয়ের জিরুদ।

এই বিশ্বকাপে ৩৮০ মিনিট খেলে কোনও গোল পাননি ফ্রান্সের এই ফরোয়ার্ড, এমনকি একটি শটও নিতে পারেননি। তারপরও তার ওপর আস্থা রাখছেন কোচ দিদিয়ের দেশম। সুযোগটা কাজে লাগিয়ে চেলসি সতীর্থের বিপক্ষে গোলখরা কাটাতে চান জিরুদ।

মঙ্গলবার প্রথম সেমিফাইনাল সেন্ট পিটার্সবার্গে মুখোমুখি করবে দুই বন্ধুকে। সেখানে গোল করে উদযাপনে মাততে চান চেলসির ৩১ বছর বয়সী ফরোয়ার্ড, ‘থিবোকে পরাস্ত করা কঠিন। এই বিশ্বকাপে সে খুব ভালো ফর্মে আছে। তার সামনে আছে শক্তিশালী রক্ষণভাগ। কিন্তু আমি নিশ্চিত আমরা সেই দেয়াল ভাঙতে পারব।’

ক্লাবের অনুশীলন উজ্জীবিত করছে জিরুদকে, ‘আমি থিবোর (অনুশীলনে) বিপক্ষে চেলসিতে বেশ কয়েকটি গোল করেছি। মঙ্গলবার একই কাজ করতে মুখিয়ে আছি আমি।’

চেলসির আরেক সতীর্থ জিরুদের শত্রু শিবিরে- ইডেন হ্যাজার্ড। তবে নিজ দলের কিলিয়ান এমবাপেকে থাকায় আশাবাদী ফ্রান্সের ফরোয়ার্ড, ‘ইডেন ও কিলিয়ান দুজনে প্রতিভাবাবন। কিলিয়ান অনেক বেশি একাগ্রচিত্তে খেলে। ইডেনের চেয়ে অনেক বেশি আগ্রাসী সে।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি