ব্রাজিলকে কাতার বিশ্বকাপ নিয়ে ভাবতে বললেন পেলে-রিভালদো

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০১৮, ২২:০৪আপডেট : ০৮ জুলাই ২০১৮, ২২:০৫

ব্রাজিলকে কাতার বিশ্বকাপ নিয়ে ভাবতে বললেন পেলে-রিভালদো ষষ্ঠ শিরোপার জন্য প্রতীক্ষার শেষ হচ্ছে না ব্রাজিলের। রাশিয়াতে বেলজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ায় আবারও চার বছরের অপেক্ষায় থাকতে হবে তাদের। এই সময়ে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করার তাগাদা দিলেন পেলে ও রিভালদো।

এনিয়ে চার আসরে তৃতীয়বার কোয়ার্টার ফাইনালের বাধা পার হতে পারেনি ব্রাজিল। নেইমার, ফিলিপে কৌতিনিয়ো ও মার্সেলোনার মতো তারকাদের নিয়েও স্বপ্ন পূরণ হলো না তাদের। তাতে কী! মাথা উঁচু রেখে সামনে এগিয়ে যেতে পরামর্শ দিলেন পেলে। এখন থেকেই ভবিষ্যতের পরিকল্পনা শুরু করতে বললেন ব্রাজিলের কিংবদন্তি।

দলের খেলোয়াড়দের উজ্জীবিত থাকতে টুইটারে পোস্ট দিলেন তিনবারের বিশ্ব জয়ী অধিনায়ক, ‘সব সফর আমাদের মনের মতো করে শেষ হবে, তা নয়। কিন্তু প্রত্যেক সফর অভিজ্ঞতা আনে। ব্রাজিল, চল এখন সামনের দিকে তাকাই।’

২০০২ সালে ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ী রিভালদো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সবার আগে আমি বেলজিয়ামকে অভিনন্দন জানাই তাদের জয় ও সেমিফাইনালে ওঠার জন্য। বিশ্বকাপ এমনই, বিশেষ করে কোয়ার্টার ফাইনাল- এখান থেকেই টুর্নামেন্টের আসল শুরু। বিশ্বকাপ কোপা আমেকিরা, বাছাই কিংবা প্রীতি ম্যাচের থেকে আলাদা। এখানে ‍ভুলের কোনও অবকাশ নেই।’

ব্রাজিলের এই বিদায়ে সমব্যথী রিভালদো, ‘এটা ফুটবলের একটা অংশ। ৩২ দলের মধ্যে শুধু এক দল জেতে এবং এবার সেটা হলো না ব্রাজিলের। আমি খুব ভালোভাবে খেলোয়াড় ও সব ব্রাজিলিয়ান ভক্তদের অনুভূতি বুঝতে পারছি। এটা খুব বেদনার মুহূর্ত। কিন্তু জীবনকে সামনে এগিয়ে যেতে হবে। আমি নিশ্চিত তারা এই দুঃখ কাটিয়ে উঠবে এবং শক্তিশালী হয়ে ফিরে আসবে। এখন তোমাদের মাথা উঁচু করার ও ২০২২ সালের কাতার বিশ্বকাপ নিয়ে ভাবার সময়।’

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের