এমবাপেকে চিনতেন না ডি ব্রুইন!

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০১৮, ১৮:৪১আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৯:০৬

এমবাপে ও ডি ব্রুইন

১৬ মাস আগেও তিনি চিনতেন না কাইলিয়ান এমবাপেকে। অথচ মঙ্গলবার রাতে তার বিপক্ষেই সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে কেভিন ডি ব্রুইনের বেলজিয়ামকে। বিশ্বকাপে আলো ছড়ানো এমবাপেকে নিয়ে এখন খুব আলোচনা হলেও ডি ব্রুইন তার নামই জানতেন না!

২০১৬-১৭ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও মোনাকো। তখন মোনাকোর হয়ে খেলা তরুণ এমবাপের ঝলকে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল ডি ব্রুইনের ম্যানসিটি। ওই সময় ১৮ বছর বয়সী এমবাপে দুই লেগে করেছিলেন ২ গোল, যাতে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল লিগ ওয়ানের ক্লাব মোনাকো।

এমবাপের পারফরম্যান্স দেখে ভীষণ অবাক হয়েছিলেন ডি ব্রুইন, কারণ ফরাসি ফরোয়ার্ড সম্পর্কে তার কোনও ধারণাই ছিল না। বিশ্বকাপের সেমিফাইনালে যখন বিস্ময় জাগানো ওই তরুণের সামনে মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছেন, তখন বেলজিয়াম মিডফিল্ডারের মনে সেদিনের স্মৃতি উঁকি মারছে। ২০১৬-১৭ মৌসুমের স্মৃতি রোমন্থন করে বলেছেন, ‘সে ফ্রান্সের তারকা হয়ে উঠেছে, তবে ওর বিপক্ষে প্রথমবার যখন ম্যানসিটির হয়ে খেলেছিলাম, তখন এমবাপের মাত্র ১০ ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল।’

এরপর উন্মোচন করলেন, ‘ওই সময় খুব বেশি ফুটবল খেলার অভিজ্ঞতা ছিল না ওর। আর একটা সত্য প্রকাশ করছি আজ, ওকে আমি চিনতামই না। এখন এমবাপে দুর্দান্ত ফ্রান্স দলে ও চ্যাম্পিয়নস লিগে খেলছে।’

বিশ্বকাপ সেমিফাইনালে প্রতিপক্ষের সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড়কে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন ডি ব্রুইন, ‘এখন সে অন্যরকম খেলোয়াড়। সামনের ১৫ বছরে ও হবে তারকা খেলোয়াড়। দারুণ একটা বছর কাটিয়েছে সে, ওর পক্ষে আরও উন্নতি করা সম্ভব। তাই এমবাপে আমাদের জন্য বিপজ্জনক, তবে আমরা চেষ্টা করব যাতে ওর খেলা আটকানো যায়।’ ডেইলি মেইল

/কেআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম