‘বিশ্বকাপে সেরা ফুটবল খেলছে মদরিচ’

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০১৮, ২০:২৪আপডেট : ১১ জুলাই ২০১৮, ২০:২৪

লুকা মদরিচ বিশ্বকাপের ফাইনালে ওঠার হাতছানি ক্রোয়েশিয়ার সামনে। স্বপ্নের এই পথচলায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক লুকা মদরিচ। ক্রোয়েশিয়া কোচ জাৎকো দালিচের চোখে, বিশ্বকাপে ক্যারিয়ারের সেরা ফুটবল খেলছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার।

গ্রুপ পর্বের বাধা পেরিয়ে রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলেছে ক্রোয়েটরা, যার তিনটিতেই ম্যাচসেরা হয়েছেন রাকিতিচ। স্বভাবতই সবার প্রশংসা কুড়াচ্ছেন ৩২ বছর বয়সী মিডফিল্ডার। বয়সের দিকে চোখ রাখলে এবারের আসরকেই মদরিচের ‘শেষ বিশ্বকাপ’ হিসেবে দেখছেন দালিচ। যদিও শিষ্যের দুর্দান্ত পারফরম্যান্সে আনন্দিত তিনি।

বুধবার দিবাগত রাতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। ওই ম্যাচের আগে দালিচ প্রশংসায় ভাসিয়েছেন মদরিচকে, বলেছেন, ‘ওর গুণমান অনেকদিন ধরে দেখছে ফুটবল বিশ্ব। ক্লাব ফুটবলে লুকা (মদরিচ) সম্ভাব্য সবকিছু জিতেছে, যদিও জাতীয় দলের হয়ে এখনও কিছু করতে পারেনি।’ সঙ্গে যোগ করেছেন, ‘ওর যে বয়স, তাতে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপই খেলতে নেমেছে। আর এই বিশ্বকাপে শুরু থেকেই প্রচণ্ড ইচ্ছাশক্তি নিয়ে সে শেষ চারে এসেছে দাঁড়িয়েছে, যাতে আমি ভীষণ খুশি। অবশ্য এখানে অন্য খেলোয়াড়দেরও প্রচেষ্টা আছে।’

যদিও মদরিচকে একটু আলাদা জায়গাতেই রাখলেন দালিচ। ক্রোয়েট অধিনায়ক ক্যারিয়ারের সেরা সময় পার করছেন উল্লেখ করে এই কোচ বলেছেন, ‘আমরা একটা দল হিসেবে কাজ করে সফল হয়েছি, প্রত্যেকে একে অন্যের জন্য কাজ করেছে। আর তাই এটা লুকার ক্যারিয়ারের সেরা অধ্যায় বলে আমার মনে হয়। ও নিজের ক্যারিয়ারের সেরা ফুটবল খেলছে (বিশ্বকাপে)।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম