ফ্রান্সের কাছে সেমিফাইনাল হারই ক্রোয়েশিয়ার প্রেরণা!

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০১৮, ১৪:৪৭আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৪:৫২

ইভান পেরিশিচ এবার চমকে দিতে চান ফ্রান্সকে ১৯৯৮ সালে বিশ্বকাপ জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু তাদের সেই স্বপ্ন ভেঙে দেয় ফ্রান্স। দুই দশক আগের সেমিফাইনালে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরে যায় ক্রোয়েটরা। প্রথম ফাইনালে তাদের প্রতিপক্ষ সেই ফ্রান্স, আর ওই হারকে প্রেরণা হিসেবে নিচ্ছে তারা।

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে ক্রোয়েশিয়ার প্রথম সেমিফাইনাল জয়ের কারিগর ইভান পেরিশিচ জানালেন, ফাইনালে তারা আন্ডারডগ হলেও ফ্রান্সকে চমকে দিতে প্রস্তুত।

২০ বছর আগে বিশ্বকাপে অভিষেকেই শেষ চারে উঠেছিল ক্রোয়েশিয়া। ডেভর সুকারের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু লিলিয়ান থুরামের জোড়া গোলে ফ্রান্স জিতে ফাইনালের টিকিট কাটে।

ওই হার থেকে ক্রোয়েটরা অনুপ্রেরণা খুঁজে নিচ্ছে জানালেন রাশিয়ায় ২ গোল করা পেরিশিচ, ‘১৯৯৮ সালের সেমিফাইনালে আমাদের থামিয়ে দিয়েছিল ফ্রান্স। এটা নিশ্চিত, ওই হারের কারণে আমরা কিছু বাড়তি প্রেরণা পাবো।’

ফ্রান্সকে ফেভারিট ধরে নিচ্ছেন সেমিফাইনালে একটি করে গোল ও অ্যাসিস্ট করা এই ইন্টার মিলান উইঙ্গার, ‘তারা ফেভারিট। কিন্তু তাদের চমকে দিতে আমাদের সেরাটা করবো। প্রস্তুত হওয়ার জন্য তিনদিন সময় পাচ্ছি। আমরা এখন স্বপ্ন পূরণের খুব কাছাকাছি।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের