‘মেসির মতো গ্রিয়েজমান-এমবাপেকেও আটকাবে ক্রোয়েশিয়া’

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০১৮, ১৫:৩৮আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৯:৩৫

গ্রিয়েজমান-এমবাপেকে উদযাপন করতে দেবে না ক্রোয়েশিয়া

আর্জেন্টিনাকে গ্রুপে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ক্রোয়েশিয়া প্রমাণ করেছিল লিওনেল মেসিকে আটকাতে তারা সফল। তারপর ফাইনালে ওঠার পথে প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ‘বোতলবন্দি’ রেখে আদায় করে নিয়েছে সাফল্য। কোচ জাৎকো দালিচের বিশ্বাস, ফাইনালে ফর্মে থাকা ফ্রান্সের দুই ফরোয়ার্ড আন্তোয়ান গ্রিয়েজমান ও কিলিয়ান এমবাপেকেও আটকে দেবে তার দল।

রবিবারের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ক্রোয়েশিয়ার ভালো সুযোগ দেখছেন আত্মবিশ্বাসী কোচ। গ্রুপে মেসির পর সেমিফাইনালে ইংল্যান্ডের ফরোয়ার্ড হ্যারি কেইনকে রুখে দেওয়ার পর রক্ষণভাগের ওপর আস্থা রাখছেন দালিচ।

দোমাগোজ ভিদা ও দেহান লভরেনের রক্ষণভাগ এমবাপে ও গ্রিয়েজমানের মতো শক্তিশালী আক্রমণভাগকে ব্যর্থ করে দেবেন বিশ্বাস ক্রোয়েশিয়া কোচের। তিনি বলেছেন, ‘ক্রোয়েশিয়া এখনও অনেক ভালো খেলতে পারে। ফ্রান্স খুব বিপজ্জনক একটি দল। কিন্তু আমরা যদি মেসি, এরিকসেন (ক্রিস্টিয়ান) ও কেইনকে থামাতে পারি তাহলে এমবাপে ও গ্রিয়েজমানকেও পারবো।’

সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগের রাতে ১০২ ডিগ্রি জ্বর ছিল ইভান রাকিতিচের। কিন্তু অসুস্থতাকে হার মানিয়ে নেমেছিলেন তিনি। বার্সেলোনা মিডফিল্ডারের মতো দলের প্রত্যেক খেলোয়াড়ের মানসিক দৃঢ়তায় মুগ্ধ দালিচ, “ইংল্যান্ড ম্যাচের আগে রাকিতিচের অনেক জ্বর ছিল। আন্তে রেবিচ বলছিল সে খেলতে পারবে না। আমিও তাদের বললাম শতভাগ ফিট খেলোয়াড়রাই খেলবে। কিন্তু ম্যাচের আগে শেষ মিটিংয়ে সবাই বললো তারা প্রস্তুত। এমনকি যখন বদলি করে মাঠ থেকে উঠিয়ে নিতে চাচ্ছিলাম, সবাই বলছিল ‘আমাকে নয়, আমাকে নয়।’।” গোল ডটকম

/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী