রাকিতিচ-এমবাপেকে নেইমারের শুভকামনা

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০১৮, ১১:১৭আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১১:৪৭

ইভান রাকিতিচ ও কাইলিয়ান এমবাপের সঙ্গে নেইমার একজন বর্তমান সতীর্থ, অন্যজন সাবেক- কাইলিয়ান এমবাপে ও ইভান রাকিতিচের সঙ্গে নেইমারের বন্ধুত্ব দারুণ। ফ্রান্স-ক্রোয়েশিয়ার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছেন নেইমারের এই দুই ‘বন্ধু’। রবিবারের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দুজনকে শুভকামনা জানিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্যারিস সেন্ত জার্মেইয়ে এমবাপের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন নেইমার। আর প্যারিসে আসার আগে বার্সেলোনার জার্সিতে রাকিতিচের পাশে খেলেছেন তিনি। সাবেক ও বর্তমান দুই সতীর্থের ‍ফাইনাল লড়াইয়ের আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শুভকামনার বার্তা পাঠিয়েছেন নেইমার। যেখানে তিনি ‘তোমরা ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে গেছো’ লিখে সাহস জুগিয়েছেন এমবাপে ও রাকিতিচকে।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে নেইমারের ব্রাজিল। এখন অবকাশ যাপনে থাকা এই ফরোয়ার্ড লিখেছেন, ‘আমার বন্ধু কাইলিয়ান (এমবাপে) ও ইভান (রাকিতিচ)। আমরা জানি তোমাদের এই জায়গায় আসতে কতটা কঠিন পথ পাড়ি দিতে হয়েছে, এখন সময়টাকে উপভোগ ও মজা করে সঠিক মূল্যটা নাও।’ পরের অংশে লিখেছেন, ‘এই দুজনকে নিয়ে আমি ভীষণ খুশি। ওদের দেশ- ফ্রান্স ও ক্রোয়েশিয়ার ভক্তদের কাছ থেকে যে প্রতিক্রিয়া আসছে, সেটা দেখে খুব ভালো লাগছে।’

সতীর্থদের ফাইনাল মঞ্চ দেখে আফসোসও আছে নেইমারের! সেটা কেমন? শুনুন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের কাছ থেকেই, ‘আমি এটা অস্বীকার করতে পারব না, আমিও তোমাদের মতো (ফাইনালের) মাঠে থাকতে চেয়েছিলাম, তবে এবার হয়নি। কাতারে আমাদের দেখা হবে...।’

ফাইনালের আগেই নেইমারের চোখে ‘চ্যাম্পিয়ন’ রাকিতিচ ও এমবাপে, “এখানে (বিশ্বকাপ ফাইনালে) আমি চিৎকার করব আমার ‘গোল্ডেন বয়’ ও আমার বার্সেলোনা সঙ্গীর জন্য। আশা করছি রবিবার তোমরা অনেক মজা করবে, সঙ্গে ভুলে গেছে চলবে না এটা একটি প্রতিযোগিতা। তবে ফল যাই হোক তোমরাই চ্যাম্পিয়ন।” সঙ্গে যোগ করেছেন, ‘বন্ধু হিসেবে আমি তোমাদের নিয়ে গর্বিত, বিশ্ব ফুটবলও গর্বিত এমন একটি বিশাল সমাপ্তির জন্য। শুভকামনা!!’ 

/কেআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক