ক্রোয়েশিয়ার একাদশে মানজুকিচ, ফ্রান্সের এমবাপের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০১৮, ২০:২৫আপডেট : ১৫ জুলাই ২০১৮, ২১:০৪

মানজুকিচ ও এমবাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে হালকা চোট পেয়েছিলেন মারিও মানজুকিচ। তবে ফাইনালে ক্রোয়েশিয়ার একাদশে থাকার সুযোগবঞ্চিত তাকে করলেন না কোচ জ্লাৎকো দালিচ। অন্যদিকে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফাইনালে খেলবেন ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপে।

মানজুকিচের সঙ্গে ইভান পেরিশিচও ফিটনেস শঙ্কায় ছিলেন চোটের কারণে। তাকেও রাখা হয়েছে একাদশে। আগের তিনটি ম্যাচই অতিরিক্ত সময়ে যাওয়ায় লুকা মদরিচ ও ইভান রাকিতিচের ক্লান্তি নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে দুজনই ফ্রান্সের বিপক্ষে থাকছেন।

ফ্রান্স তাদের অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে কয়েকটি ম্যাচ। সেমিফাইনালে বেলজিয়ামকে হারানো দলটিই খেলবে ফাইনাল। এখনও গোল না করলেও দিদিয়ের দেশম আস্থা রেখেছেন অলিভিয়ের জিরুদের ওপর। আক্রমণভাগে আছেন এমবাপে, আন্তোয়ান গ্রিয়েজমান ও পল পগবা।

১৯৫৮ সালে ব্রাজিলের পেলে ও ১৯৮২ সালে ইতালির জিউসেপ্পে বারগোমির পর তৃতীয় সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্বকাপ ফাইনালে খেলবেন এমবাপে।

ফ্রান্স একাদশ: ‍উগো লরি, বেঞ্জামিন পাভার্দ, রাফায়েল ভারান, স্যামুয়েল উমতিতি, হের্নান্দেস, গোলো কঁতে, পল পগবা, কিলিয়ান এমবাপে, আন্তোয়ান গ্রিয়েজমান, ব্লেইস মাতুইদি ও অলিভিয়ের জিরুদ।

ক্রোয়েশিয়া একাদশ: দানিয়েল সুবাসিচ, ভ্রাসালকো, দেহান লভরেন, দোমাগাজো ভিদা, ইভান স্ত্রিনিচ, ব্রোজোভিচ, ইভান রাকিতিচ, লুকা মদরিচ, ইভান পেরিশিচ, আন্তে রেবিচ ও মারিও মানজুকিচ।

/এফএইচএম/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি