গোল্ডেন বল মদরিচের, বুট কেইনের

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০১৮, ০১:৪৫আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৪:৫২

গোল্ডেন বল হাতে লুকা মদরিচ ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন লুকা মদরিচ। রাশিয়ায় তার হাতে উঠল গোল্ডেন বল। আর শীর্ষ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট পেয়েছেন হ্যারি কেইন।

ক্রোয়েশিয়ার সঙ্গে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেছিলেন মদরিচ। কিন্তু ফ্রান্স তার স্বপ্ন ভেঙে দিলো। তবে টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পেলেন সেরা খেলোয়াড়ের স্বীকৃতি গোল্ডেন বল।

ব্রাজিল বিশ্বকাপে লিওনেল মেসির মতো মদরিচও চ্যাম্পিয়ন না হওয়ার হতাশা নিয়ে হাতে নিলেন গোল্ডেন বল। নিশ্চিতভাবে পুরস্কারটি এভাবে নিতে চাননি রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। এই বিশ্বকাপে যেকোনও খেলোয়াড়ের চেয়ে বেশি মাঠ দৌড়েছেন তিনি। গোল করেছেন দুটি, অ্যাসিস্ট একটি। তাছাড়া নকআউটে পেনাল্টি শুট আউটে দুটি গোল ছিল মদরিচের।

প্রথম ক্রোয়েশিয়ান হিসেবে গোল্ডেন বল জয়ে মদরিচ হারিয়েছেন বেলজিয়ামের এডেন হ্যাজার্ড ও ফ্রান্সের আন্তোয়ান গ্রিয়েজমানকে।

এদিকে ৬ গোল করে গোল্ডেন বুট নিশ্চিত করেছেন কেইন। ইংল্যান্ডের অধিনায়ক ‘জি’ গ্রুপে তিউনিসিয়ার বিপক্ষে জোড়া গোল করেন। হ্যাটট্রিক করেন পানামার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে। শেষ ষোলোতে কলম্বিয়ার বিপক্ষে আসে একটি গোল।

বিশ্বকাপের সেরা খেলোয়াড় মদরিচ ও তরুণ খেলোয়াড় এমবাপে ইংল্যান্ডের শেষ তিন ম্যাচে আর কোনও গোলের দেখা পাননি টটেনহ্যাম হটস্পারের এই স্ট্রাইকার। তারপরও নিকটতম প্রতিদ্বন্দ্বী ৫ খেলোয়াড়ের চেয়ে দুই গোলে এগিয়ে থেকে গোল্ডেন বুট পেলেন তিনি।

গ্যারি লিনেকারের পর প্রথম ইংলিশ হিসেবে এই স্বীকৃতি পেলেন কেইন। ১৯৮৬ সালে ৬ গোল করে গোল্ডেন বুট পেয়েছিলেন লিনেকার।

এই বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় হয়েছেন বিশ্বজয়ী ফ্রান্সের স্ট্রাইকার কাইলিয়ান এমবাপে। আর সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লোভস জিতেছেন বেলজিয়ামে গোলরক্ষক থিবো কোর্তোয়া।

/এফএইচএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম