আবার বাফুফে সাধারণ সম্পাদকের শাস্তি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৮, ২১:৫৭আপডেট : ২৮ জুলাই ২০১৮, ২২:০০

সাবেক তারকা ফুটবলারদের সংবাদ সম্মেলন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বিরুদ্ধে অভিযোগ, বাদল রায়কে হুমকি দিয়েছেন তিনি। বাফুফের সহ-সভাপতি এবং আশির দশকের তারকা ফুটবলার বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় এ নিয়ে সাধারণ ডায়েরি করেছেন সোহাগের বিরুদ্ধে। বাফুফে সম্পাদকের শাস্তির দাবি জানিয়ে আগেও সংবাদ সম্মেলন করেছিলেন দেশের ফুটবলাঙ্গনের সম্মানিত ব্যক্তিত্বরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে একই দাবিতে আবার সংবাদ সম্মেলন করলেন তারা।

সাবেক ‍ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘এটা বাদল রায়ের একার অপমান নয়, আমাদের সবার অপমান। তাই এত ফুটবলার আজ এক সঙ্গে।’

সোহাগের আচরণে জাতীয় দলের সাবেক কোচ গোলাম সারোয়ার টিপুও ভীষণ ক্ষুব্ধ, ‘বাদলের সঙ্গে এই ঘটনা ফুটবলারদের জন্য একটা বড় ধাক্কা। আমরা খেলোয়াড়রা আহত। ফুটবল ফেডারেশনের বিভিন্ন কমিটিতে যে সব খেলোয়াড় আছেন, তারা একটু সহানুভূতি বা সম্মান দেখালেও সান্ত্বনা পাওয়া যেতো।’

সাবেক গোলরক্ষক ওয়াহিদুজ্জামান পিন্টু বলেছেন, ‘বাদল রায়ের সঙ্গে যা করেছেন, একদিন তেমনটা আপনাদের সঙ্গেও হতে পারে। আমরা একসময় ফুটবল খেলেছি, তার বিনিময়ে সাবেক ফুটবলাররা শুধু সম্মান চাইছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, প্রতাপ শঙ্কর হাজরা, আশরাফ উদ্দিন চুন্নু, হাসানুজ্জামান খান বাবলু, শেখ মোহাম্মদ আসলাম, কায়সার হামিদ প্রমুখ।

আরও পড়ুন:

বাদল রায়ের জীবন নিয়ে আতঙ্কে পরিবার

বাফুফে সাধারণ সম্পাদককে নিয়ে অনেক প্রশ্ন বাদল রায়ের

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের