কোথাও যাচ্ছে না লেভানদোস্কি: বায়ার্ন কোচ

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০১৮, ১৯:২১আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৯:২৩

রবার্ত লেভানদোস্কি নতুন করে আবার শোনা যাচ্ছে গুঞ্জন- রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন রবার্ত লেভানদোস্কি। যদিও পোলিশ স্ট্রাইকারের বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখের কোচ নিকো কোভাচ উড়িয়ে দিয়েছেন তা। জানিয়েছিলেন, আলিয়েঞ্জ অ্যারেনাতেই থাকছেন লেভানদোস্কি।

তার দলবদলের গুঞ্জন নতুন নয়। আর রিয়ালের আগ্রহও যে অনেকদিন আগে থেকে, সেটাও গোপন নয়। তাছাড়া লেভানদোস্কি নিজেও বেশ কয়েকবার বলেছেন, ‘রিয়ালে খেলা স্বপ্ন’ তার। তাই দলবদলের মৌসুমে এলেই তার রিয়ালে যাওয়ার খবর শোনা যায়। এবার গুঞ্জনটা জমাট বেঁধেছে ক্রিস্তিয়ানো রোনালদো সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে যাওয়ায়। ১০০ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসে নাম লেখানো এই উইঙ্গারের জায়গা পূরণে তার ব্যাপারে রিয়ালের ভাবাটা মোটেও অস্বাভাবিক নয়।

যদিও সেই ধরনের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বায়ার্ন কোচ কোভাচ। ক্রোয়েট এই কোচের পূর্ণ বিশ্বাস, কোথাও যাচ্ছেন না লেভানদোস্কি, থাকছেন বায়ার্নেই। ‘স্কাই স্পোর্টস’কে কোভাচ বলেছেন, ‘রবার্তের (লেভানদোস্কি) বিষয়ে নতুন কিছু নেই, এটা পরিস্কার ও ক্লাব ছেড়ে যাচ্ছে না। কারণ আমাদের কাছে আছে বিশ্বমানের স্ট্রাইকার, আর আমরা নিশ্চিতভাবেই তাকে কোথাও যেতে দেবো না।’

ভবিষ্যতে লেভানদোস্কির সঙ্গে আবারও চমৎকার দিন কাটানোর আশা বায়ার্ন কোচের, ‘আমরা তার সঙ্গে আরও অনেক কিছু অর্জন করতে চাই। ও দুর্দান্ত ফুটবলার, বুন্দেসলিগায় অনেক অর্জন তার। অনেক গোল করেছে সে, সামনের মৌসুমে নিশ্চিতভাবে আরও অনেক গোল পাবে রবার্ত।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম