হাসপাতাল ছাড়লেন ব্রাজিলের রোনালদো

স্পোর্টস ডেস্ক
১৪ আগস্ট ২০১৮, ২০:৫৬আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২১:১৬

টুইটারে নিজের সুস্থতার কথা জানান রোনালদো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন রোনালদো। পাঁচ দিন চিকিৎসা শেষে মঙ্গলবার হাসপাতাল ছেড়েছেন ব্রাজিলের দুইবারের বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার।

স্পেনের পর্যটন কেন্দ্র ইবিজায় ছুটি কাটাতে গিয়ে অসুস্থ হন ৪১ বছর বয়সী সাবেক ফরোয়ার্ড। দুই দিন পর তার হাসপাতালে ভর্তির খবর জানা যায় স্থানীয় সংবাদপত্রের মাধ্যমে। যদিও কয়েক ঘণ্টার ব্যবধানে টুইটারে রোনালদো জানান, সুস্থ হওয়ার পথে তিনি।

স্প্যানিশ মিডিয়া জানায়, মঙ্গলবার হাসপাতাল ছেড়েছেন রোনালদো। ২০০২ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ীও টুইটারে আশ্বস্ত করেছেন তার সুস্থতার কথা, ‘আপনাদের বলছি, কয়েক দিন ক্লিনিকে থাকার পর আমি এরই মধ্যে বাসায় পৌঁছে গেছি। আমার সুস্থতা কামনা করে আপনাদের পাঠানো বার্তার জন্য ধন্যবাদ। আপনারা আমাকে ইতিবাচক শক্তি জুগিয়েছেন।’

তিনি আরও লিখেছেন, ‘চিকিৎসক ও নার্সদের অনেক কৃতজ্ঞতা জানাই। এখন ফুটবলে মনোযোগ দেওয়া যাক! এই মৌসুম হতে যাচ্ছে অসাধারণ এবং অনেক খবর আসবে আশা করছি।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম