ইন্দোনেশিয়ায় ভূমিকম্প দুর্গতদের পাশে বাংলাদেশের ফুটবলাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৮, ১৮:৩৫আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ১৮:৪৭

ইন্দ্রি ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ ফুটবল দল ইন্দোনেশিয়ার মানুষের মনে এখন একই সঙ্গে আনন্দ আর কষ্টের অনুভূতি। মারাত্মক ভূমিকম্পে দেশটির চার শতাধিক মানুষ নিহত। অথচ এই সময়েই এশিয়ার সেরা ক্রীড়া প্রতিযোগিতা এশিয়ান গেমস আয়োজন করছে ইন্দোনেশিয়া। এশিয়াডে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় থাকা বাংলাদেশ ফুটবল দল ভূমিকম্প দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। দুর্গতদের সাহায্যে কাজ করা ইন্দ্রি ফাউন্ডেশনকে আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে লাল-সবুজ দল।

এশিয়াডে তিনটি ম্যাচ খেলবে ফুটবল দল। এই তিনটি ম্যাচ খেলার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে যে অর্থ পাবে, তারই একটা অংশ দান করবে ভূমিকম্প দুর্গতদের। বাংলাদেশের ফুটবলারদের এমন মহৎ উদ্যোগের প্রশংসা করেছে ইন্দ্রি ফাউন্ডেশনও।

এ প্রসঙ্গে বাংলাদেশ দলের কোচ জেমি ডে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফুটবলাররা ইন্দোনেশিয়ার ভূমিকম্প দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছে। এশিয়াডের ম্যাচ ফি’র একটি অংশ সাহায্য করছে তারা। সেজন্য তাদের প্রশংসা করতেই হবে।’

জাতীয় দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেছেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের নিয়ে কাজ করা একটি সংস্থার মাধ্যমে ফুটবলাররা আর্থিক সহায়তা দিচ্ছে। তাদের এমন মানসিকতা সত্যিই প্রশংসনীয়।’ 

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী