তিতের মতে নেইমারের আচরণ প্রশংসার দাবিদার

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৮, ১৮:২৫আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৮:৩৮

নেইমারের পাশে দাঁড়ালেন তিতে রাশিয়া বিশ্বকাপে প্রায় সময় ফাউলের শিকার হয়েছেন নেইমার। সুইজারল্যান্ডের বিপক্ষে রেকর্ড ১০ বার! যদিও তার ডাইভকে অতিরঞ্জন আখ্যা দিয়েছে অনেকে। তার কারণে ব্রাজিল গত বিশ্বকাপে ডুবেছে বলেও সমালোচনার ঝড় উঠেছিল। কিন্তু জাতীয় দলের কোচ তিতেকে পাশে পেলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

সমালোচনা নয়, নেইমারের আচরণ প্রশংসার দাবি রাখে জোর গলায় বললেন তিতে। যুক্তরাষ্ট্র ও এল সালভাদরের বিপক্ষে দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে পিএসজি ফরোয়ার্ডের পাশে দাঁড়ালেন ব্রাজিল কোচ।

প্রায় তিন মাস ইনজুরির সঙ্গে লড়াই করে বিশ্বকাপে ফেরার উদাহরণ টেনে তিতে বলেছেন, ‘নেইমার তার আচরণ, সুস্থ হওয়া ও শৃঙ্খলার জন্য প্রশংসার দাবি রাখে। তার সঙ্গে আমার কখনও কোনও সমস্যা ছিল না। তার সঙ্গে কাজ করা খুব সহজ। আমার মনে হয়, নেইমার শীর্ষ তিনের (বিশ্বসেরা খেলোয়াড়) মধ্যে।’

বিশ্বকাপে বেলজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনাল হেরে বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। রাশিয়ার এই মহাযজ্ঞে সেরা তারকা বেছে নিতে বললে তিতের উত্তর, ‘বিশ্বকাপে সেরা খেলোয়াড় ছিল (লুকা) মদরিচ, আমার মতে। দ্বিতীয় জন ছিল (এডেন) হ্যাজার্ড। সালাহ (মোহাম্মদ) নেই, দুঃখিত। তৃতীয় জন ছিল ক্রিস্তিয়ানো রোনালদো।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম