আর্জেন্টিনাকে হারাতে মরিয়া কৌতিনিয়ো

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০১৮, ১৬:০৫আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৬:০৮

আর্জেন্টিনাকে হারাতে মরিয়া কৌতিনিয়ো প্রীতি ম্যাচ হলেও আগুন-বারুদে লড়াইয়ের উত্তেজনা ছড়াচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল। আগামী ১৬ অক্টোবর মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই ম্যাচ খেলবেন না লিওনেল মেসি। তারপরও আর্জেন্টিনাকে খাটো করে দেখছেন না ব্রাজিলের তারকা ফিলিপ্পে কৌতিনিয়ো। জয় উৎসব করতে মুখিয়ে বার্সেলোনার মিডফিল্ডার।

দুই দলের প্রতিদ্বন্দ্বিতা নতুন করে শুরু হচ্ছে সৌদি আরবে। এই ম্যাচে মেসির থাকা বা না থাকাকে খুব বড় করে দেখছেন না কৌতিনিয়ো। তিনি বলেছেন, ‘মেসি আর আমি আমাদের জাতীয় দলকে নিয়ে খুব বেশি কথা বলি না। সে না খেললেও এই ম্যাচ বড় কিছু হবে। আন্তর্জাতিক ফুটবলে এটা অন্যরকম প্রতিদ্বন্দ্বিতা।’

কৌতিনিয়োর লক্ষ্য এখন আর্জেন্টিনাকে হারানো, ‘মেসি খেলুক বা না খেলুক আমি আর্জেন্টিনাকে হারাতে চাই। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ভালোভাবে খেলা এবং ম্যাচটা জেতা।’

বার্সেলোনা লা লিগায় টানা চার ম্যাচ জয়ের মুখ দেখেনি। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু দেখছেন না ব্রাজিলিয়ান তারকা, ‘এটা সত্যি যে টানা চার ম্যাচ জয়হীন থাকা স্বাভাবিক নয়। যাই হোক, এটা কেবল লম্বা মৌসুমের শুরু। অনেক কিছু হতে পারে সামনে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম