মেসিহীন আর্জেন্টিনা দলে ফিরলেন লামেলা

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০১৮, ১০:১৭আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১০:২১

এরিক লামেলা ২০১৬ সাল থেকে আর্জেন্টিনা দলে উপেক্ষিত থেকেছেন এরিক লামেলা। এই মৌসুমে দারুণ পারফরম্যান্সের পর আবারও জাতীয় দলের জার্সি পরার সুযোগ পেলেন টটেনহ্যাম হটস্পারের অ্যাটাকিং মিডফিল্ডার।

মেক্সিকোর বিপক্ষে নভেম্বরের দুটি প্রীতি ম্যাচের দলে ডাক পেয়েছেন লামেলা। প্রত্যাশিতভাবে এবারও নেই লিওনেল মেসি ও সের্হিয়ো আগুয়েরো। বিশ্বকাপের পর থেকে দলের বাইরে থাকা গনসালো হিগুয়েন ও আনহেল দি মারিয়াও ফিরছেন না এবার।

বৃহস্পতিবার দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন ১৬ ও ২০ নভেম্বরের ম্যাচ দুটির দল ঘোষণা করেছে।

আর্জেন্টিনার হয়ে ২৩ ম্যাচ খেলা লামেলা সবশেষ আন্তর্জাতিক ফুটবল খেলেছেন ভেনেজুয়েলার বিপক্ষে ২০১৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে। তারপর ইনজুরিতে গত মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন। খেলা হয়নি রাশিয়া বিশ্বকাপেও। এবার স্পারদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৫ ম্যাচ খেলে ৫টি গোল করেছেন এই মিডফিল্ডার।

তার ক্লাব সতীর্থ হুয়ান ফয়েথ, ম্যানইউর গোলরক্ষক সের্হিয়ো রোমেরো, ম্যানসিটির নিকোলাস ওতামেন্দি জায়গা করে নিয়েছেন লিওনেল স্কোলারির দলে।

আর্জেন্টিনা দল

গোলরক্ষক: অগাস্তিন মারচেসিন, সের্হিয়ো রোমেরো, জেরোনিমো রুয়ি; ডিফেন্ডার: রামিরো ফুয়েনেস মোরি, জার্মান পাজ্জেয়া, রেনসো সারাভিয়া, নিকোলাস তাগলিয়াফিকো, ওয়াল্টার কানেম্যান, নিকোলাস ওতামেন্দি, গাব্রিয়েল মের্কাদো, এমানুয়েল মামানা, হুয়ান মার্কোস ফয়েথ; মিডফিল্ডার: মার্কোস আকুনা, ম্যাক্সিমিলিয়ানো মেসা, ফ্রাঙ্কো ভাসকুয়েস, জিওভানি ল চেলসো, লিয়েন্দ্রো পারেদেস, সান্তিয়াগো আসকাসিবার, রোদ্রিগো বাত্তাগলিয়া, মাতিয়াস জারাচো, রবের্তো পেরেইরা; ফরোয়ার্ড: রোদ্রিগো দে পাউল, ফ্রাঙ্কো কারভি, আনহেল কোরেয়া লাউতারো মার্তিনেস, মাউরো ইকার্দি, জিওভান্নি সিমিওনে, পাউলো দিবালা, এরিক লামেলা, এদুয়ার্দো সালভিও।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ