‘ইদানীং স্ট্রাইকার হতে ভালো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই যথেষ্ট’

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০১৮, ১৪:১৫আপডেট : ০২ নভেম্বর ২০১৮, ১৪:১৮

ইনস্টাগ্রামে রোনালদো, নেইমার ও মেসিদের দাপট এই প্রজন্মের ফুটবলারদের মতিগতি বুঝতে পারছেন না ইতালিয়ান গ্রেট ক্রিশ্চিয়ান ভিয়েরি। বিশেষ করে তাদের সামাজিক মিডিয়া প্রীতিতে বিরক্ত জুভেন্টাস ও লাজিওর সাবেক স্ট্রাইকার।

ইতালির সাবেক এই তারকা ফুটবলারের মতে, এই প্রজন্মের গোলদাতারা মাঠের পারফরম্যান্সের চেয়ে ইনস্টাগ্রামে বেশি আগ্রহী। বর্তমানে একটি রেস্টুরেন্টের মালিক ও নিজের ব্র্যান্ডের এই ফ্যাশন ব্যবসায়ী বলেছেন, ‘ইদানীং স্ট্রাইকার হতে একটা ভালো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলেই যথেষ্ট।’

ক্লাব ডিজে হতে এখন ব্যস্ত সময় পার করছেন ৪৫ বছরের ভিয়েরি। তার মতে, এখন ফরোয়ার্ডরা তাদের প্রজন্মের মতো কঠোর পরিশ্রম করেন না। তিনি বলেছেন, ‘এখন আর আপনাকে ৩০ গোল করতে হয় না। প্রত্যেক রবিবার গোল করার দরকার নেই। আগে যদি আপনি গোল করতে না পারতেন, তাহলে দরজা বন্ধ করে একলা ঘরে থাকতেন। পরের দিন নিজের ভুলগুলো শুধরে নিয়ে উন্নতির চেষ্টা করতেন।’

কিন্তু বর্তমান অবস্থা হতাশ করে তুলেছে ভিয়েরিকে, ‘এখন আর এসব হয় না। আমরা অসুস্থ ছিলাম, আমার প্রজন্মের সবাই, বিশেষ করে স্ট্রাইকররা। আমরা গোলের জন্য অসুস্থ ছিলাম।’

বিংশ শতাব্দীর শেষ দিকে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ ক্লাব মাতান ভিয়েরি। জুভেন্টাস ও লাজিও ছাড়াও মিলানের দুই ক্লাবেই খেলেছেন। স্পেনেও পা পড়েছে তার অ্যাতলেতিকো মাদ্রিদে খেলে।

২০০৯ সালে আটলান্টার জার্সিতে ফুটবল ক্যারিয়ার শেষ করেছেন ভিয়েরি। সব মিলিয়ে ২৩৬ গোল তার ক্লাব ক্যারিয়ারে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
দিনভর আলোচনায় রাষ্ট্রপতি: পদত্যাগ নাকি অপসারণ
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: সারজিস
গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: সারজিস
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ঘিরে পদত্যাগের গল্প আর ‘ষড়যন্ত্রের ধোঁয়া’
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন