মেসিকে বিশ্রাম দেওয়ায় অনুতাপ নেই ভালভারদের

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৯, ১৪:৩০আপডেট : ২৪ জানুয়ারি ২০১৯, ১৪:৩০

মেসিকে বিশ্রাম দেওয়ায় অনুতাপ নেই ভালভারদের কোপা দেল রের শেষ তিন ম্যাচে দ্বিতীয় হার বার্সেলোনার। দুটি হারই এসেছে যখন লিওনেল মেসি ছিলেন না দলে। সবশেষ সেভিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে হেরেছে কাতালান জায়ান্টরা। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিশ্রামে রাখায় অনুতপ্ত নন কোচ এর্নেস্তো ভালভারদে।

শেষ ষোলোর প্রথম লেগে মেসিহীন বার্সাকে হারায় লেভান্তে। তবে ন্যু ক্যাম্পে ফিরতি লেগে অধিনায়কের গোলে জিতে শেষ আটে ওঠে চ্যাম্পিয়নরা। বুধবার কোয়ার্টার ফাইনালেও বিশ্রাম দেওয়া হয় মেসিকে। আবারও সেই হার।

২-০ গোলে হারের পরও মেসিকে দলে না রাখার সিদ্ধান্তকে সঠিক বলছেন ভালভারদে, ‘আমি এতটুকু অনুতপ্ত নই। আমাকে এটা করতেই হতো।’ আগামী বুধবার ফিরতি লেগে কেমন দল হবে প্রশ্নে কোচ বলেছেন, ‘আমাদের অপেক্ষা করতে হবে। আজ আমি দলে বদল এনেছিলাম। আমি মনে করি এটা সেরা দল ছিল এবং যখনই দলে বদল আনা হয়, তখন সেটা ঝুঁকিপূর্ণ। তখন ম্যাচ জিতলে সেটা ঠিক হয়, আর হারলে ভুল।’

এখন শুধু রবিবার জিরোনার বিপক্ষে লিগ ম্যাচ নিয়ে ভাবতে চান ভালভারদে, ‘রবিবার আমাদের গুরুত্বপূর্ণ খেলা আছে যেটা আমরা জিততে চাই। তারপর না হয় ভাববো ফিরতি লেগ নিয়ে।’

মেসিকে ছাড়া এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৮ ম্যাচ খেলে দুটিতে হেরেছে বার্সা। সবশেষ হারে তার না থাকাকে অজুহাত দিতে চান না লুই সুয়ারেস, ‘মেসি তো আরও কয়েকটা ম্যাচে ছিল না। কিন্তু আমরা দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে রেখেছি। আজ এটা অজুহাত হতে পারে না। আশা করি দ্বিতীয় লেগে সে ফিরবে কারণ এটা ম্যাচে পার্থক্য গড়ে দেয়।’

পরের লেগে মেসিকে খেলানো উচিত কিনা জানতে চাইলে ডিফেন্ডার জেরার্দ পিকে বলেছেন, ‘আমাদের দল অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং কোচ চায় আমরা সবাই অংশ নেই তাতে। পারফরম্যান্স ভালো ছিল, কিন্তু প্রতিপক্ষ সুযোগের সদ্ব্যবহার করেছে। মেসি ফিরবে কিনা? এটা কোচের সিদ্ধান্ত।’ গোল ডটকম, ইএসপিএনএফসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের