বরগুনায় বরিশাল বিভাগের ফুটবলার বাছাই

বরগুনা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৩

প্রশিক্ষণের সুযোগ পাওয়া ৩০ ‍ফুটবলার শেখ কামাল অনূর্ধ্ব-২০ জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য বরিশাল বিভাগের ৬ জেলার ফুটবলার বাছাই করা হয়েছে বরগুনা স্টেডিয়াম মাঠে।

মঙ্গলবার দুপুরে বরগুনা স্টেডিয়ামে বরিশাল বিভাগের ছয়টি জেলা থেকে আসা মোট ৬০ জন খেলোয়াড়ের মধ্য থেকে প্রশিক্ষণের জন্য ৩০ জনকে বাছাই করা হয়।

বাছাই প্রক্রিয়া উদ্বোধন ও খেলোয়াড়দের ইয়েস কার্ড দেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব তরফদার মো: রুহুল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদের মহাসচিব আশিকুর রহমান মিকু, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো: আলমগীর ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।

বিডিডিএফএ’র নির্বাচক প্যানেল খেলোয়াড় বাছাই সম্পন্ন করেন। বাছাই করা ৩০ জন খেলোয়াড় ২৭ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী প্রশিক্ষণ নেবেন। এরপর আগামী এপ্রিলে হতে যাওয়া শেখ কামাল অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবলে বরিশাল বিভাগকে প্রতিনিধিত্ব করবেন তারা।

বরিশাল বিভাগের বাছাইয়ের মধ্য দিয়ে দেশের ৮ বিভাগের বাছাই কার্যক্রম শেষ হলো।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম