প্রিমিয়ার লিগে শেখ রাসেল ও ব্রাদার্সের জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০১৯, ২০:৩৫আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ২০:৩৯

শেখ রাসেলের গোল উদযাপন শনিবার প্রিমিয়ার ফুটবল লিগে জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও ব্রাদার্স ইউনিয়ন। শেখ রাসেল ১-০ গোলে বিজেএমসিকে এবং ব্রাদার্স একই ব্যবধানে হারিয়েছে আরামবাগকে।

নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে ৪২ মিনিটে শেখ রাসেলের জয়সূচক গোলদাতা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেক্স রাফায়েল দা সিলভা। এরপর বেশ কয়েকটি সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি বিজয়ী দল। সেজন্য শেখ রাসেলের কোচ সাইফুল বারী টিটু ভীষণ হতাশ, ‘আমরা ম্যাচটা বড় ব্যবধানে জিততে পারতাম। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় আর গোল পাইনি।’

১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে শেখ রাসেল। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে সবার নিচে বিজেএমসি ।

ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ব্রাদার্সের জয়ের নায়ক এভারটন সান্তোস সুজা। ৭৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

১২ ম্যাচে আট পয়েন্ট নিয়ে একাদশ স্থানে ব্রাদার্স। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আরামবাগের অবস্থান পঞ্চম।

প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হয়েছে শনিবারই। দ্বিতীয় পর্বের জন্য খেলোয়াড় নিবন্ধন রবিবার শুরু হয়ে শেষ হবে ২ মে। ৫ মে শুরু হওয়ার কথা দ্বিতীয় পর্ব।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী