বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল ৪ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৯, ২২:২৪আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২২:২৪

বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল ৪ মে বঙ্গমাতা অনূর্ধ-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপের ফাইনাল হওয়ার কথা ছিল ৩ মে। তবে একদিন পিছিয়ে ৪ মে হবে ফাইনাল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘পূর্ব নির্ধারিত তারিখ ৩ মে যে ফাইনাল হচ্ছে না এটা নিশ্চিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে ফাইনাল একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

এই প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে আছে মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তান। এরই মধ্যে বাংলাদেশ ও কিরগিজস্তান সেমিফাইনাল নিশ্চিত করেছে।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম