রোমার কথা মনে করিয়ে দিলেন বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক
০২ মে ২০১৯, ১৬:২৪আপডেট : ০২ মে ২০১৯, ১৬:২৪

এর্নেস্তো ভালভারদে লিভারপুলকে ন্যু ক্যাম্পে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। ৩-০ গোলে এগিয়ে থেকে আগামী মঙ্গলবার অ্যানফিল্ড স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলবে তারা। কিন্তু গত বছরের বাজে অভিজ্ঞতার কথা খেলোয়াড়দের মনে করিয়ে দিলেন কোচ এর্নেস্তো ভালভারদে।

গত বছর কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ন্যু ক্যাম্পে রোমাকে ৪-১ গোলে হারায় কাতালান জায়ান্টরা। কিন্তু ইতালিয়ান ক্লাবের মাঠে ৩-০ গোলে হেরে বিদায় নেয় তারা। ওই বাজে অতীতের পুনরাবৃত্তি যে হবে না তার নিশ্চয়তা দিতে পারছেন না বার্সা কোচ।

দারুণ জয়ে দ্বিতীয়ার্ধে মার্ক আন্দ্রে টের স্টেগেনের দুর্দান্ত তিনটি সেভকে কৃতিত্ব দিলেন ভালভারদে। তিনি বলেছেন, ‘তারা খুব পরিষ্কার সুযোগ পেয়েছিল। তাদের শট লেগেছিল পোস্টে এবং পরে মার্ক দারুণ সেভ করেছিল। এই ম্যাচে খেলার বেশির ভাগ সময় তারা নিয়ন্ত্রণে নিয়েছিল। কিন্তু শক্তিশালী একটি দলের বিপক্ষে আমরা বিজয়ী হলাম।’

এরপর গত বছরের কথা মনে করিয়ে দেন ভালভারদে, ‘কিন্তু এখন গত বছরের কথা মনে পড়ছে, যখন আমরা রোমার বিপক্ষে তিন গোলে এগিয়ে ছিলাম।’ দলকে তাই সতর্ক থাকতে বলছেন কোচ।

ন্যু ক্যাম্পে রাতটা বর্ণিল করেছেন মেসি। জোড়া লক্ষ্যভেদে ক্লাব ক্যারিয়ারের ৬০০তম গোল করেন তিনি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী প্রশংসা পেলেন বার্সা কোচের, ‘আমরা জানি লিও কী, কিন্তু সে আমাদের চমক দেখাতেই থাকে। সে আমাদের দোরগোড়ায় (ফাইনালের) নিয়ে গেছে, কিন্তু এখনও দ্বিতীয় লেগের খেলা আছে।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম