বৃষ্টির তাণ্ডবে মোহামেডান-আরামবাগ ম্যাচ শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৯, ২১:২৭আপডেট : ১৭ মে ২০১৯, ২১:২৮

বৃষ্টিতে মাঠের তেমন ক্ষতি না হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত হয়েছে ম্যাচটি শুরু হলেও প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে মোহামেডান-আরামবাগের লড়াই শেষ হতে পারেনি। প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচটি হবে শনিবার।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার তিন মিনিট পরই শুরু হয় ঝড়-বৃষ্টি। ঘণ্টাখানেক অপেক্ষার পর মাঠ পর্যবেক্ষণ শেষে ম্যাচ কমিশনার ইব্রাহিম নেসার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘যখন আমরা মাঠে নামি, তখন মাঠ খেলার উপযোগী থাকলেও বজ্রপাত হচ্ছিল। আবহাওয়া অনুকূলে না থাকায় ম্যাচটি স্থগিত করা হয়েছে। যেখানে থেমেছিল, শনিবার সন্ধ্যা ৭টায় সেখান থেকেই শুরু হবে ম্যাচটি।’

১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগের পঞ্চম স্থানে আছে আরামবাগ। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান একাদশ।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী