ফেলিক্সের জোড়া গোলে জুভেন্টাসকে হারালো অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক
১১ আগস্ট ২০১৯, ১৫:৫২আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১৫:৫২

জোড়া গোল করেছেন জোয়াও ফেলিক্স জোয়াও ফেলিক্সকে অনেকে বলছেন ‘নতুন রোনালদো’। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদোর মুখোমুখি হয়েছিলেন তিনি। স্বদেশী ফরোয়ার্ডের বিপক্ষে প্রথম দেখায় আলো ছড়ালেন এই পর্তুগিজ স্ট্রাইকার। আন্তর্জাতিক চ্যাম্পিয়নস কাপে তার জোড়া গোলে রোনালদোর জুভেন্টাসকে হারালো অ্যাতলেতিকো মাদ্রিদ।

ফেলিক্সের পেছনে রেকর্ড পরিমাণ খরচ করা যে ভুল হয়নি, সেটা এখন দৃঢ় কণ্ঠে ঘোষণা দিতে পারে অ্যাতলেতিকো। বেনফিকা থেকে ১২৭ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ ক্লাবে যোগ দিয়ে দুর্দান্ত পারফর্ম করছেন ১৯ বছর বয়সী স্ট্রাইকার। লা লিগা শুরুর আগে প্রাক মৌসুমের শেষ ম্যাচে তার জোড়া লক্ষ্যভেদে ২-১ গোলে জুভেন্টাসকে হারালো তারা। সব মিলিয়ে ৪ গোল করে নতুন মৌসুম শুরু করবেন ফেলিক্স।

স্কটল্যান্ডের স্টকহোমে বেশির ভাগ দর্শক-সমর্থকরা এসেছিলেন রোনালদোর খেলা দেখতে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী হতাশ করেছেন তাদের। বরং সবার নজর কেড়েছেন ‘নতুন রোনালদো’ ফেলিক্স। অ্যাতলেতিকো ও জুভেন্টাস গোলরক্ষক জ্যান ওবলাক ও উজচেখ শেজনি দারুণ দুটি সেভ করলেও ২৪ মিনিটে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। কিয়েরন ট্রিপিয়ারের উঁচু ক্রসে চমৎকার ভলিতে গোলমুখ খোলেন ফেলিক্স।

স্বদেশী রোনালদোকে সান্ত্বনা দিলেন ফেলিক্স লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি অ্যাতলেতিকো। ৫ মিনিট পর তাদের অগোছালো রক্ষণের ভুলে সামি খেদিরার দুর্বল শটও ঢুকে যায় তাদের জালে। ইতালিয়ান চ্যাম্পিয়নরা সমতায় থাকতে পেরেছিল মাত্র ৪ মিনিট। মাঝমাঠের একটু সামনে থেকে থোমাস লেমারের লম্বা ক্রসে স্লাইড করে দ্বিতীয় গোল করেন ফেলিক্স।

আগামী রবিবার গেতাফের বিপক্ষে লা লিগা শুরু করবে অ্যাতলেতিকো। এর আগে ফেলিক্সের উচ্ছ্বল পারফরম্যান্স আশাবাদী করে তুলছে কোচ ডিয়েগো সিমিওনেকে, ‘জোয়াওয়ের অনেক দক্ষতা আছে, সে দ্রুত মানিয়ে নিচ্ছে। তার জানা আছে, কী করতে হবে তাকে। সবচেয়ে বড় ব্যাপার হলো তার শেখার ইচ্ছা আছে।’ জুভেন্টাসের লিগ মৌসুম শুরু হবে ২৪ আগস্ট। সিরি ‘এ’র নতুন মৌসুমে তাদের প্রথম প্রতিপক্ষ পার্মা। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি