ব্রাজিলের হয়ে খেলতে যুক্তরাষ্ট্রে নেইমার

স্পোর্টস ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫২

মিয়ামিতে নেইমার সোমবার শেষ হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলের জানালা। অনেক গুঞ্জন ও আলোচনার পরও প্যারিস সেন্ত জার্মেই থেকে নেইমারকে ফেরাতে পারেনি বার্সেলোনা। দলবদল ‘নাটক’ ভুলে নেইমার পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে জাতীয় দল ব্রাজিলের হয়ে প্রীতি ম্যাচ দিয়ে আবার ফুটবলে ফিরছেন এই ফরোয়ার্ড।

চেষ্টার কমতি রাখেনি বার্সেলোনা। কয়েক দফা প্রস্তাব করেও রাজি করাতে পারেনি পিএসজিকে। এই অবস্থায় দলবদল শেষ হওয়ায় দিন দুয়েক আগে নেইমার নিজেই জানিয়ে দিয়েছেন পিএসজিতে থেকে যাওয়ার কথা। অবশ্য ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে নতুন মৌসুম শুরু করতে আরও কিছুদিন অপেক্ষায় থাকতে হচ্ছে তাকে। এখন আন্তর্জাতিক ফুটবল বিরতিতে ব্রাজিলের হয়ে নামতে হচ্ছে তাকে।

রবিবার মিয়ামিতে পৌঁছেছেন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ছবিতে প্রীতি ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার খবর দিয়েছেন তিনি। সেখানে কলম্বিয়া ও পেরুর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে তার দল ব্রাজিল।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বার্সেলোনার ফেরার আলোচনায় প্রচণ্ড চটেছেন পিএসজি সমর্থকরা। দলবদল ভেস্তে যাওয়ায় নেইমার থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর ভক্তদের কাছ থেকে ‍তিনি কেমন আচরণ পান, সেটা নিয়েও শঙ্কিত অনেকে।

‘মিশন: নেইমার’ এবার ভেস্তে গেলেও বার্সেলোনা অবশ্য আশা হারাচ্ছে না, ২০২০ সালের জন্য নাকি নতুন প্রস্তাব তৈরির কাজে লেগে পড়েছে কাতালানরা!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী