ব্যক্তিগত পুরস্কার নিয়ে ভাবেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৭

ব্যক্তিগত পুরস্কার নিয়ে ভাবেন না রোনালদো থামছেন না ক্রিস্তিয়ানো রোনালদো। ক্লাব ফুটবলের ফর্মটাই তিনি মেলে ধরেন জাতীয় দলের জার্সিতে। ইউরো বাছাইয়ে লিথুয়ানিয়ার বিপক্ষে যেমন করেছেন ৪ গোল। ৩৪ বছর বয়সেও পারফরম্যান্সের ধারা একই রাখা এই উইঙ্গার এবারের ব্যালন ডি’অরেও শক্ত প্রতিদ্বন্দ্বী। যদিও ব্যক্তিগত পুরস্কার নিয়ে তার ভাবনা নেই।

উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের দৌড়ে ছিলেন রোনালদো। ফিফা বর্ষসেরার খেলোয়াড়ের চূড়ান্ত পর্বেও আছেন পর্তুগিজ তারকা। যদিও ‍ব্যক্তিগত পুরস্কার নিয়ে মোটেও ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার লিথুয়ানিয়ার বিপক্ষে পর্তুগালের ৫-১ গোলের জয়ের পর রোনালদো বলেছেন, ‘যেমনটা আমি সবসময় বলি, ব্যক্তিগত পুরস্কার নিয়ে আমি ভাবি না। দলীয় জয়ের কারণেই এটা (ব্যক্তিগত পুরস্কার) আসে। তবে মিথ্যা বলব না, পুরস্কার পেলে ভালোই লাগে।’

বয়স ৩৪ পেরিয়ে গেছে রোনালদোর। তবে আরও লম্বা সময় খেলা চালিয়ে যেতে চান তিনি। শুধু ব্যক্তিগত পারফরম্যান্স নয়, দলীয় সাফল্যে ফুটবল উপভোগ করছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। বলেছেন, ‘আমি ভালো অনুভব করছি। জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য গর্বের বিষয়। শুধু গোল করেছি বলে নয়, গত কয়েক বছর ধরে জাতীয় দলের পারফরম্যান্সের লেভেলের কারণে আমি খুশি।’

গত মৌসুমে পর্তুগালের উয়েফা নেশনস লিগ জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোনালদোর। এর আগে ২০১৬ সালে পর্তুগিজদের প্রথম ইউরো চ্যাম্পিয়নশিপ জয়েও ছিল এই উইঙ্গারের ছোঁয়া। মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী