দ্বিতীয় ম্যাচে বিশাল হার বাংলাদেশের মেয়েদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৪

অধিনায়ক মারিয়ার অভিব্যক্তিই বলে দিচ্ছে পুরো ম্যাচে কতটা অসহায় ছিল বাংলাদেশ

থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে তা-ও লড়াই করে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে দাঁড়াতেই পারেনি মারিয়া-আঁখিদের দল। মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে জাপানের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে। হারের ব্যবধান বিশাল, ৯-০। টানা দুই হারে ‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশের সেমিফাইনালে খেলার আশা শেষ।

থাইল্যান্ডের চনবুরি স্টেডিয়ামে ম্যাচের ৭০ সেকেন্ডে শুরু হয় জাপানের মেয়েদের গোল-উৎসব। এরপর ৬, ১৭, ২৩ ও ৪৩ মিনিটে চারবার লক্ষ্যভেদ করে প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়নরা।

আগের ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করা জাপানের গোলের খিদে মেটেনি বিরতির পরও। ৪৯, ৫১, ৬০ ও ৬১ মিনিটে আরও চারটি গোল করে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। বাংলাদেশ মাঝে-মাঝে পাল্টা আক্রমণের চেষ্টা করলেও জাপানের ডিফেন্সকে ‍দুশ্চিন্তায় ফেলতে পারেনি।

বিশাল হারে ভীষণ হতাশ বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। ম্যাচশেষে তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচে হেরে গেলেও আমরা ভালো খেলেছিলাম। কিন্তু আজ মেয়েরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। জাপানের মতো শক্তিশালী দলের বিপক্ষে হারবো জানতাম। কিন্তু এত বড় ব্যবধানে হারার কথাও কল্পনাও করিনি। আসলে মেয়েরা ম্যাচের শুরুতেই গোল খেয়ে নার্ভাস হয়ে যায়। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি।’

আগামী শনিবার শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আজকের হতাশা পেছনে ফেলে ছোটন তাকিয়ে সেই ম্যাচের দিকে, ‘শেষ ম্যাচে ভালো খেলতে চাই। অস্ট্রেলিয়া ম্যাচের আগে দুই দিন সময় আছে। এর মধ্যে খেলোয়াড়দের উজ্জীবিত করার চেষ্টা করবো।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি