মেসির শাস্তির বিরুদ্ধে আর্জেন্টিনার আপিল

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৯, ১২:১১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৩

লিওনেল মেসি লিওনেল মেসির তিন মাসের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন (এএফএ)।

মেসির নিষেধাজ্ঞা কমিয়ে দুই মাস করার জন্য দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা কনমেবলের কাছে আবেদন করেছে এএফএ। অক্টোবরে ইউরোপ সফরে জার্মানি ও ইকুয়েডরের বিপক্ষে অধিনায়ককে পেতে চায় তারা। ৯ অক্টোবর জার্মানি ও চার দিন পর ইকুয়েডরের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আগামী ৩ নভেম্বর মেসির নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা। আপিলের সিদ্ধান্ত জানানো হবে ৩ অক্টোবর।

কোপা আমেরিকায় দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় আগস্টে তিন মাসের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পান মেসি। ৫০ হাজার ডলারও জরিমানা করা হয় তাকে।

ব্রাজিলের কাছে সেমিফাইনালে হারের পর ও চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী লড়াই শেষে কনমেবলের ম্যাচ অফিসিয়াল ও এর সদস্যদের সমালোচনা করেন মেসি। ব্রাজিলকে শিরোপা জেতাতে আয়োজকরা সব ব্যবস্থা করে রেখেছে দাবি করেন তিনি। এই বিবৃতির জন্য পরে ক্ষমাও চান।

অবশ্য চিলির বিপক্ষে গ্যারি মেডেলের সঙ্গে হাতাহাতি করে লাল কার্ড দেখায় আগামী মার্চে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলতে পারবেন না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি