সবচেয়ে বড় প্রাপ্তি অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলের পর মেয়েদের উল্লাস মেয়েদের এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে দ্বিতীয়বারের মতো অংশ নিলো বাংলাদেশ। দুই বছর আগে তিনটি ম্যাচে হার মানলেও এবার মারিয়া-আঁখিরা ড্র করেছে শক্তিশালী অস্ট্রেলিয়ার সঙ্গে। কোচ গোলাম রব্বানী ছোটনের কাছে এটা অনেক বড় প্রাপ্তি।

প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের সঙ্গে লড়াই করে ১-০ গোলে হারার পর জাপানের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের মেয়েরা, হেরে যায় ৯-০ গোলে। শেষ ম্যাচে অবশ্য আশা জাগিয়েও জিততে পারেনি। স্ট্রাইকার তহুরা খাতুন দু-দুবার এগিয়ে দিলেও অস্ট্রেলিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লাল-সবুজ পতাকার মেয়েরা।

২০১৭ সালে এই অস্ট্রেলিয়ার সঙ্গেই লড়াই করে ৩-২ গোলে হার মেনেছিল বাংলাদেশ। এবার অন্তত হারতে হয়নি বলে ছোটন সন্তুষ্ট। দেশে ফিরে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমাদের তিন প্রতিপক্ষই শক্তিশালী ছিল। সেই ‍তুলনায় আমাদের ফল ভালোই হয়েছে। থাইল্যান্ডের সঙ্গে ভালো খেলেও এক গোলে হেরেছি। জাপানের সঙ্গে পেরে ওঠা কঠিন। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবার এগিয়েও জিততে পারিনি।’

তিনি আরও বলেছেন, ‘ইদানীং মেয়েরা ফুটবলে ভালো করছে। তাই তাদের কাছ থেকে সবার প্রত্যাশাও বেশি। তবে এটা অনেক কঠিন প্রতিযোগিতা ছিল। আমি তো বলবো মেয়েরা ভালোই খেলেছে। প্রতিপক্ষ দলগুলো ইউরোপে অনুশীলন করেছে। তাদের ফুটবল অবকাঠামোও আমাদের চেয়ে অনেক ভালো।’

টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র। আর এই অর্জনের রূপকার তহুরা। শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে দুই গোল করে উচ্ছ্বসিত এই স্ট্রাইকার, ‘অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে গোল করে আমি খুব খুশি। এই টুর্নামেন্টে গোল করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী ছিলাম। থাইল্যান্ডের সঙ্গেও গোল পেতাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্রস বারে লেগে ফিরে আসে আমার শট।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের