এএফসি কাপ প্লে অফে আবাহনীর কঠিন পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৯, ২২:৫৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২৩:০৪

এএফসি কাপ প্লে অফে আবাহনীর কঠিন পরীক্ষা গতবার এএফসি কাপে জোনাল সেমিফাইনালে খেললেও এবার প্লে অফে কঠিন পরীক্ষা দিতে হবে আবাহনী লিমিটেডকে। অন্যদিকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ায় বসুন্ধরা কিংস সরাসরি খেলবে এশিয়ার দ্বিতীয় সারির ফুটবল প্রতিযোগিতায়।

গতবার ঢাকায় উত্তর কোরিয়ার এফসি টোয়েন্টি ফাইভের বিপক্ষে জিতে চমক দেখায় আবাহনী। কিন্তু পিয়ংইয়ংয়ে হেরে স্বপ্নভঙ্গ হয়। এবারও তাদের সামনে এএফসি কাপে খেলার সুযোগ এসেছে। কিন্তু তার আগে মারিও লেমসের দলকে পেরোতে হবে প্লে অফ বাধা।

ছয়বারের লিগ চ্যাম্পিয়ন আবাহনীকে খেলতে হবে দুই পর্বের প্লে অফ। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি ম্যাচ তারা খেলবে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবকে, ম্যাচ দুটি হবে ৫ ও ১২ ফেব্রুয়ারি।

মাজিয়া বাধা পেরোতে পারলে পরের ম্যাচ দুটি হবে ১৯ ও ২৬ ফেব্রুয়ারি। ওই ম্যাচের প্রতিপক্ষ নির্ধারণ হবে শ্রীলঙ্কার ডিফেন্ডার্স এফসি ও ভুটানের পারো এফসি ম্যাচের জয়ী দলের সঙ্গে ভারতের বেঙ্গালুরুর লড়াই শেষে।

প্লে অফ বিজয়ী দল খেলবে ‘ই’ গ্রুপে। সেখানে অপেক্ষা করছে বসুন্ধরা, মালদ্বীপের টিসি স্পোর্টস ও ভারতের চেন্নাই সিটি কিংবা এফসি গোয়ার একটি দল।

গতবার সরাসরি খেলা আবাহনীর জন্য প্লে অফ বাধা পেরিয়ে গ্রুপে জায়গা করে নেওয়াটাই চ্যালেঞ্চ। দলের পর্তুগিজ কোচ লেমসও বাস্তবতা বুঝে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এএফসি কাপে যে কোনও ম্যাচই কঠিন। কিন্তু শেষ আসরে আমাদের ভালো অভিজ্ঞতা হয়েছে। আমরা বিশ্বাস করি গতবার যা করেছিলাম, এবারও তাই করে দেখাতে পারবো। এজন্য আমাদের গেম বাই গেম এগোতে হবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের