নেইমারের রেকর্ড ভাঙলেন জেসুস

স্পোর্টস ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৯, ১২:৫০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ১৩:০০

গ্যাব্রিয়েল জেসুস ডায়নামো জাগরেবের বিপক্ষে হ্যাটট্রিক করে নেইমারকে পেছনে ফেললেন গ্যাব্রিয়েল জেসুস। পিএসজি স্ট্রাইকারের রেকর্ড ভাঙার পাশাপাশি ক্যারিয়ার গোলের ‘সেঞ্চুরি’ করেছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার।

বুধভার চ্যাম্পিয়নস লিগে গ্রুপের শেষ ম্যাচে জাগরেবের কাছে পিছিয়ে পড়েছিল ম্যানসিটি। ১০ মিনিটে দানি ওলমো এগিয়ে দেন ক্রোয়েট ক্লাবকে। বিরতির আগে জেসুস ফেরান সমতা। তিনি হ্যাটট্রিক করেন ৫০ ও ৫৪ মিনিটের গোলে। ফিল ফডেন করেন ম্যানসিটির চতুর্থ গোল।

এদিন নিজের দ্বিতীয় লক্ষ্যভেদে ক্যারিয়ারের ১০০তম গোলটি করেন জেসুস। পালমেইরাসের হয়ে ২৮, ব্রাজিলের জার্সিতে ১৮ ও ম্যানসিটিতে ৫৫ গোল ব্রাজিলিয়ান তারকার। কিন্তু এদিন শুধু ১০০ গোলের সেঞ্চুরির মাইলফলক নয়, ভেঙেছেন সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে চ্যাম্পিয়নস লিগে ১০ গোলের রেকর্ড। নেইমারের এই অর্জন ২৩ বছর ৭৫ দিনে, আর ২২ বছর ২৫২ দিনে শীর্ষ ইউরোপিয়ান মঞ্চে ১০ গোল করলেন জেসুস।

ব্রাজিলিয়ান স্ট্রাইকারের প্রশংসায় কোচ পেপ গার্দিওলা বলেছেন, ‘গ্যাবির পারফরম্যান্স দেখি চমৎকার। আশা করি এটা তাকে আরও দৃঢ় করে তুলবে। সে ইতিবাচক এবং একজন যোদ্ধা। সব কিছুতে সে অনেক ভালো অবদান রাখতে পারে। কিন্তু একজন স্ট্রাইকারের দরকার গোল, এটাই তার ও দলের জন্য গুরুত্বপূর্ণ।’ গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে নৌবাহিনী
অফিসার ক্যাডেট নিয়োগ দেবে নৌবাহিনী
আইরিশ সাগরে প্রাচীন ইতিহাসের খোঁজে, যেখানে পাথরে লেখা হাজার বছরের গল্প
আইরিশ সাগরে প্রাচীন ইতিহাসের খোঁজে, যেখানে পাথরে লেখা হাজার বছরের গল্প
হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী—উত্তরাঞ্চলে শঙ্কা
হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী—উত্তরাঞ্চলে শঙ্কা
আবারও হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখালেন ট্রাম্প
আবারও হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর