রোনালদোর সঙ্গে খেলতে চান রাকিতিচ

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৮

রাকিতিচ ও রোনালদো আগের দুটি দলবদলের মৌসুমে গুঞ্জন উঠেছিল, ন্যু ক্যাম্প ছাড়ছেন বার্সেলোনা মিডফিল্ডার ইভান রাকিতিচ। এবার সিরি ‘আ’র দুই ক্লাব জুভেন্টাস ও ইন্টার মিলান তাকে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল। কিন্তু থেকে বার্সেলোনাতেই থেকে যান ক্রোয়াট মিডফিল্ডার। তবে গতকাল বলেছেন, সুযোগ পেলে খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে।
রোনালদোর সঙ্গে খেলতে চান কিনা প্রশ্নে বিআরফুটবলকে রাকিতিচ বলেছেন, ‘অবশ্যই। সে-ও ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। তার খেলা উপভোগ্য এবং জুভেন্টাসে সে ভালোই করছে।’ জুভেন্টাসে এবার দুর্দান্ত ফর্মে আছেন রোনালদো। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল করেছেন। লিওনেল মেসির পর আরেক সেরা খেলোয়াড়ের সঙ্গে ভবিষ্যতে খেলার আশা ৩২ বছর বয়সী মিডফিল্ডারের।

৬ মৌসুম ধরে মেসির সঙ্গে খেলছেন রাকিতিচ। বার্সেলোনা অধিনায়কের সঙ্গে একই দলে খেলাটা তার কাছে বিশেষ কিছু, ‘তার সঙ্গে খেলা চমৎকার, সে বিশেষ একজন। প্রত্যেক যুগে সেরা খেলোয়াড়দের পাওয়া যায়, কিন্তু আমি নিশ্চিত গত ১৫ বছরে সে-ই সেরা। আমার মতে, সে সর্বকালের সেরা। তার সঙ্গে ছয় বছর খেলা দারুণ ব্যাপার।’

বর্তমান সময়ের আরেক আলোচিত খেলোয়াড় নেইমার। আবারও তাকে ন্যু ক্যাম্পে ফেরানোর কথা উঠছে। সাবেক সতীর্থকে আবারও দলে পেতে চান রাকিতিচ, ‘আমার দলে আবার আমি তাকে পেতে চাই। তার জন্য কোনটা ভালো হবে, সিদ্ধান্তটা তারই নেওয়া উচিত। সে ভালো বন্ধু এবং আমি তাকে খুশি দেখতে চাই।’

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী