বাইসেঙ্গের বুলেট ফ্রি-কিকে জিতলো সাইফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৩

সাইফ-রহমতগঞ্জ ম্যাচে বল দখলের লড়াই ফেডারেশন কাপের ফাইনালে উঠে চমকই দেখিয়েছিল রহমতগঞ্জ। প্রিমিয়ার লিগের শুরুতে অবশ্য সেই চমকটা আর থাকলো না। শিরোপাপ্রত্যাশী সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে হেরে লিগ শুরু করেছে পুরোনো ঢাকার দলটি। আজ শুক্রবার সাইফ অবশ্য তাদের হারিয়েছে ন্যূনতম ব্যবধানে (১-০)।

জাতীয় দলের এক ঝাঁক খেলোয়াড় সাইফে। দলে আছেন মিডফিল্ডার জামাল ভূঁইয়া-রহমতদের মতো খেলোয়াড়। তারুণ্যনির্ভর দল নিয়ে এবারও শিরোপার জন্য খেলছে তারা। তবে লিগে ময়মনসিংহের রফিকউদ্দিন স্টেডিয়ামের সূচনা ম্যাচে রহমতগঞ্জ প্রায় সমান তালে লড়াই করেছে।

ম্যাচ শুরুর ৮ মিনিটেই গোল পেতে পারতো গোলাম জিলানির দল। তবে তাজিক খেলোয়াড় আশরোরোভের ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে যায়।

আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর প্রথমার্ধে সাইফও সুযোগ পেয়েছে। ২৯ মিনিটে গোল মিস করেছেন সাজ্জাদ হোসেন।

বিরতির আগে কোনও গোল হয়নি। বিরতির পর আরও আক্রমণাত্মক খেলতে থাকা সাইফ গোল পেয়ে যায় ৬১ মিনিটে। প্রায় ৩০ গজ দূর থেকে রুয়ান্ডার এমেরি বাইসেঙ্গের বুলেট গতির ফ্রি-কিক কাঁপিয়ে দেয় জাল। গোলকিপার লিটন ঝাঁপিয়ে পড়েও এ যাত্রা রুখতে পারেননি।

ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করতে পারতো সাইফ। কিন্তু কিরগিজ খেলোয়াড় মুরোলিমজন আখমেদভের বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলকিপার ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান