‘ভয়ঙ্কর ৮ মিনিটে পতন’

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫২

মুন্দো দেপোর্তিভো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সংবাদপত্রগুলোকেও অবাক করেছে এই ফল। ১২ বারের চ্যাম্পিয়নদের এ হারকে ভয়ঙ্কর পতন হিসেবে দেখছে স্পেনের শীর্ষস্থানীয় কয়েকটি পত্রপত্রিকা।

ইসকোর গোলে ৬০ মিনিটে রিয়াল এগিয়ে গেলেও গ্যাব্রিয়েল জেসুস ও কেভিন ডি ব্রুইনার গোলে জিতেই সান্তিয়াগো বার্নাব্যু ছেড়েছে ম্যানসিটি। আর কে না জানে এতে ফিরতি লেগে স্প্যানিশ পরাশক্তিদের কঠিন পরীক্ষা দিতে হবে ইতিহাদ স্টেডিয়ামে।

মার্কার শিরোনাম ঘরের মাঠে রিয়ালের এমন হারের প্রতিক্রিয়ায় মার্কা তাদের প্রথম পাতায় শিরোনাম করেছে, ‘পতন’। তারা লিখেছে ভয়ঙ্কর ৮ মিনিটের এ পতনের পর ইতিহাদে রিয়ালের ‘মিরাকল’ দরকার।

সত্যিই ৮ মিনিটে সর্বনাশ হয়েছে রিয়ালের। ৭৮ মিনিটে জেসুস সমতা ফেরান। ডি ব্রুইনার পেনাল্টি গোলে ৫ মিনিট পর এগিয়ে যায় সিটি। সিটি ফরোয়ার্ড রাহিম স্টার্লিংকে ফাউল করে তাদের পেনাল্টি উপহার দেন  ফুল ব্যাক দানি কারবাহাল। আর ৮৬তম মিনিটে জেসুসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন সের্হিয়ো রামোস। ক্যারিয়ারে ২৬তম বারের মতো সরাসরি লাল কার্ড দেখলেন রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক। মুন্দো দেপোর্তিভোর শিরোনাম ছিল, ‘ফেলিসিটি’। ইংরেজিতে যার অর্থ দাঁড়ায় সুখী সিটি। মার্কার মতো এই পত্রিকাটিও ‍বলেছে, কোয়ার্টার ফাইনালে যেতে রিয়ালের ‍মিরাকল দরকার।

স্পোর্তর শিরোনাম কোচ জিনেদিন জিদানের মতোই স্প্যানিশ পত্রিকা এএস দাবি করেছে, শেষ ১০ মিনিটে ‍মনোযোগ হারিয়েছে রিয়াল। ম্যানচেস্টারে বীরোচিত পারফরম্যান্স করতে হবে মাদ্রিদ ক্লাবকে।

স্পোর্ত একেবারে ভিন্ন এক শিরোনামে পুরো চিত্র বুঝিয়ে দিয়েছে। ম্যানসিটি কোচ পেপ গার্দিওলার একটি ছবি দিয়ে শিরোনাম করেছে, ‘পেপ, আপনার আঙুল আমাদের বিদায়ের রাস্তা দেখিয়ে দিলো।’

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম