আর্জেন্টাইন বার্কোস ব্রাজিলে ‘ঘরবন্দি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২০, ১৯:৩৩আপডেট : ২৫ মার্চ ২০২০, ১৯:৩৩

বসুন্ধরা কিংস স্ট্রাইকার হার্নান বার্কোস করোনাভাইরাসের কারণে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কোচ ও খেলোয়াড়েরা কাটাচ্ছেন অলস সময়। স্থানীয়রা নিজ বাসায় যেতে পারলেও বিদেশি কোচ ও খেলোয়াড়েরা রয়ে গেছেন যে যার ক্লাবে। তবে ব্যতিক্রম শুধু হার্নান বার্কোস। এএফসি কাপ স্থগিতের পরই বসুন্ধরা কিংসের আর্জেন্টাইন স্ট্রাইকার চলে গেছেন ব্রাজিলে। তবে সেখানেও তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।

এবারই প্রথম এএফসি কাপে খেলছে বসুন্ধরা কিংস। এশিয়ার লড়াইয়ের জন্য তারা আর্জেন্টিনা থেকে উড়িয়ে এনেছে স্ট্রাইকার বার্কোসকে। প্রতিযোগিতাটির প্রথম ম্যাচে আস্থার প্রতিদানও দিয়েছেন বার্কোস, মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পথে একাই করেছিলেন ৪ গোল।
গত সপ্তাহে তিনি ঢাকা ছেড়েছেন। ব্রাজিলে গিয়েছেন স্ত্রীর কাছে। তবে সেখানে গিয়ে ‘ঘরবন্দি’ জীবন কাটাতে হচ্ছে বার্কোসকে। এরপরও নিজেকে সৌভাগ্যবান ভাবতে পারেন, কেননা দলের একমাত্র বিদেশি হিসেবে ঢাকা ছাড়তে পেরেছেন এই আর্জেন্টাইন । বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনসহ বাকিরা ঢাকাতেই আছেন।

বার্কোস প্রসঙ্গে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এএফসি কাপ স্থগিত হয়ে যাওয়ায় বার্কোসও ঢাকা ছেড়েছেন। আমরা তাকে ব্রাজিলে যাওয়ার অনুমতি দিয়েছি। তবে সেখানে তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। বাকি বিদেশিদের ক্লাবেই থাকতে হচ্ছে। এছাড়া এই মুহূর্তে কিছু করারও নেই। ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় তারা ঢাকা ছাড়তে পারছেন না।’

বার্কোস যে শুধু ফুটবলার, তা কিন্তু নয়। মাঠের ফুটবলের সঙ্গে রিয়েলস্টেট ব্যবসায়ীও। আর্জেন্টাইন স্ট্রাইকারের নিজের কোম্পানির নামে বিশ্বের বিভিন্ন জায়গায় আছে ৬৮টি বাড়ি। সেখানে তার থাকার জন্য আলাদা ফ্লাটও আছে। এ প্রসঙ্গে ইমরুল বলেছেন, ‘বার্কোসের রিয়েলস্টেট ব্যবসা আছে। তাই তার কোম্পানির নামে অনেক দেশেই বাড়ি আছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী