করোনাভাইরাসে প্রো লাইসেন্স করা হলো না মারুফুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২০, ১৭:০৪আপডেট : ২৯ মে ২০২০, ১৭:০৯

চট্টগ্রাম আবাহনী কোচ মারুফুল হক এএফসি ও উয়েফা ‘এ’ লাইসেন্স করেছেন আগেই। প্রথমটি ২০০৯ সালে, পরেরটি ২০১৫-তে। নিজের কোচিং ক্যারিয়ার আরও সমৃদ্ধ করতে এই বছরই এএফসি প্রো লাইসেন্স কোর্স শুরু করতে চেয়েছিলেন মারুফুল হক। কিন্তু করোনার কারণে সেটাও বাতিল হয়ে গেছে।

এই বছরের ২১ মার্চ থেকে ইন্দোনেশিয়াতে এএফসি প্রো লাইসেন্স কোর্স শুরু হওয়ার কথা ছিল। মোট আট মডিউলে দেড় বছরের এই কোর্সে নামও নিবন্ধন করেছিলেন চট্টগ্রাম আবাহনী কোচ মারুফুল। কোর্সের অংশ হিসেবে এশিয়ার উন্নত দেশের সঙ্গে ইতালির পেশাদার ক্লাবেও যেতে হতো তাকে। কিন্তু করোনা সেটি হতে দিচ্ছে না।

মারুফুল কিন্তু থেমে যাচ্ছেন না। করোনা পরিস্থিতির উন্নতি হলে নতুন করে কোর্স শুরু করতে চান দেশের অন্যতম সেরা এই কোচ, ‘আমি এখনও ফুটবলের অনেক কিছু জানি না। তাই ফুটবল সম্পর্কে আরও বেশি করে জানতেই প্রো লাইসেন্স করতে চেয়েছিলাম। করোনার কারণে সেটা আপাতত হচ্ছে না। তবে এতে আমার কোনও আক্ষেপ নেই। পরিস্থিতির উন্নতি হলে তখন শেখার সুযোগ থাকবে।’

উয়েফা ‘এ’ লাইসেন্সের পর স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়েছিল প্রো লাইসেন্স করবেন তিনি ইংল্যান্ডে গিয়ে। কিন্তু তা না করে এএফসি প্রো কোর্স করার কারণ হিসেবে মারুফুলের ব্যাখ্যা, ‘উয়েফা প্রো করতে পারলে ভালো হতো। কিন্তু সেটা করতে হলে অনেক টাকার প্রয়োজন। তাই এএফসি প্রো করতে চেয়েছি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের