মেসির নিউয়েলসে ফেরা ‘অসম্ভব নয়’

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০২০, ১৫:১৪আপডেট : ০২ জুলাই ২০২০, ১৫:১৬

মেসির নিউয়েলসে ফেরা ‘অসম্ভব নয়’ ফুটবলে হাতেখড়ি তার নিউয়েলস ওল্ড বয়েজে। শৈশবের এই ক্লাব থেকেই বার্সেলোনার লা মাসিয়ায় পাড়ি জমান লিওনেল মেসি। অনেকবারই আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেছেন, ক্যারিয়ারের একসময় তিনি ফিরতে চান নিউয়েলসে। আর্জেন্টাইন ক্লাবটির ভক্ত ও বোর্ড সদস্যরাও আশায় আছেন ‘মেসি ফিরবেন একদিন’। এই যেমন এবার নিউয়েলসের সহ-সভাপতি ক্রিস্তিয়ান ডি’আমিকো জানালেন, মেসির ফেরার স্বপ্ন এখন দেখছেন তারা।

আর্জেন্টাইন ক্লাবটির যুব দল থেকে ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন মেসি। হয়ে উঠেছেন কাতালান ক্লাবটির প্রতীক। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্লাবের কিছু সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে বিবাদে তার ন্যু ক্যাম্প ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। তাছাড়া এবারের মৌসুমে দলের পারফরম্যান্সেও সন্তুষ্ট নন বার্সেলোনা অধিনায়ক। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-২ গোলে ড্র করায় লা লিগা শিরোপা হাত ফসকে বেরিয়ে যাওয়ার অবস্থায়।

সবকিছু মিলিয়ে মেসি বার্সেলোনায় থাকবেন কিনা, তা নিয়ে চলছে জল্পনা। বয়স যেহেতু ৩৩ পেরিয়ে গেছে, তাই ছয়বারের ব্যালন ডি’অর জয়ী শৈশবের ক্লাবে ফিরতে পারেন বলে মনে করছেন ডি’আমিকো।

মেসির ফেরা নিয়ে নিউয়েলসের সহ-সভাপতির বক্তব্য, ‘জানি না, তবে এটা অসম্ভব নয়। পুরোটাই নির্ভর করছে তার এবং তার পরিবারের ওপর। ম্যারাডোনা যখন নিওয়েলসে এলেন, তখন কেউ সেটা চিন্তাই করেনি। আশা করছি মেসির ক্ষেত্রের বিষয়টা একই হবে।’

মেসি নিজে কিন্তু অনেকবার নিউয়েলসে ফেরার কথা বলেছেন। আর্জেন্টাইন ক্লাবের প্রতি তার ভালোবাসা প্রচণ্ড। ক্যারিয়ারের শেষ পর্যায়ে বিশ্বের সেরা খেলোয়াড় ফিরবেন, এই আশা করাটা তাই মোটেও বাড়াবাড়ি নয় আর্জেন্টাইন ক্লাবটির।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন বার্টম্যান, বদলি ডুয়ান ইয়ানসেন
টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে রুটের বিশ্বরেকর্ড 
ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে
সর্বশেষ খবর
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের 
আ.লীগের শোডাউন: পাল্টাপাল্টি দোষারোপ সরকারি ও বিরোধী দলের 
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়