করোনামুক্ত সাবেক ফুটবলার আসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:১১আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২২:১৭

শেখ মোহাম্মদ আসলাম দিনকয়েক আগে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান বাবলু। এবার করোনা জয় করলেন আরেক তারকা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য শেখ মোহাম্মদ আসলাম।

গত মাসের শেষ দিকে পরিবারের অন্য সদস্যের সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এতদিন আসলাম বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার রাতে আবারও পরীক্ষা করালে ফল আসে নেগেটিভ। সপরিবারে করোনা মুক্ত হয়েছেন সাবেক এই ফুটবলার।

করোনামুক্ত হয়ে বাংলা ট্রিবিউনকে আসলাম বলেছেন, ‘আল্লাহর রহমতে এখন আগের চেয়ে ভালো আছি। ২১ দিন পর বাসার সবাই এখন করোনামুক্ত। তবে শারীরিক দুর্বলতা আছে। তারপরও আমরা সুস্থ আছি।’

প্রাণঘাতী ভাইরাস থেকে সেরে উঠে সবার জন্য বার্তাও দিয়েছেন সাবেক এই স্ট্রাইকার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ এই কঠিন সময়ে আমাদের সঙ্গে থাকার জন্য। আসলে আমরা হেরে যাইনি। আমরা লড়েছি প্রাণপণে। তাই সবাই যারা লড়েছিলেন, লড়ছেন বা লড়বেন তাদের বলবো সাহস হারাবেন না, ইনশাআল্লাহ সুস্থ হবেন। চিকিৎসকের পরামর্শ নিন এবং নিয়ম মেনে চলুন, বাকিটা আল্লাহই সাহায্য করবেন। আর বাকিদের বলবো নিজের পরিবারের খেয়াল রাখবেন, তার পাশাপাশি জনসম্মুখে স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’

ক্লাব ফুটবলে আবাহনী লিমিটেডে বড় সময় কেটেছে আসলামের। সেখানে দাপটের সঙ্গে খেলা ছাড়াও আরেক ঐতিহ্যবাহী মোহামেডানেও ছিল তার পদচারণা। এছাড়া ৮০’র দশকে জাতীয় দলে খেলেছেন সুনামের সঙ্গে। জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছেন ২০০০ সালে।

/টিএ/কেআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম