বাফুফের চতুর্থ সহ-সভাপতি কে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২০, ১৭:০৩আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৭:০৭

সমান ভোট পাওয়ায় আবারও নির্বাচনে তাবিথ আউয়াল (বাঁয়ে) ও মহিউদ্দিন আহমেদ মহি গত ৩ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ২১ পদের মধ্যে ২০টির নিষ্পত্তি হয়েছিল। শুধুমাত্র একটি সহ-সভাপতি পদে দুজন প্রার্থী সমান ভোট পেয়েছিলেন। সমন্বয় পরিষদ থেকে মহিউদ্দিন আহমেদ মহি ও স্বতন্ত্র হিসেবে তাবিথ আউয়ালের বাক্সে সমান ৬৫ ভোট পড়ার কারণে চতুর্থ সহ-সভাপতি সেই সময় কেউই নির্বাচিত হতে পারেননি। সেই একটি পদে আবারও নির্বাচন হতে যাচ্ছে আগামীকাল শনিবার।

হোটেল সোনারগাঁওয়ে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। আগের মতোই ১৩৯ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। একটি পদে পুনর্নির্বাচন বিধায় এবার ভোটগ্রহণের সময় কমিয়ে আনা হয়েছে। নির্বাচন কমিশন থেকে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন।

বাফুফের চার সহ-সভাপতির তিন জন হলেন- কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান ও আতাউর রহমান ভূঁইয়া মানিক।

একটি সহ-সভাপতি পদ শূন্য থাকায় বাফুফের বিভিন্ন কমিটিও পুর্ণাঙ্গ হয়নি। তবে আবার হতে যাওয়া নির্বাচনে দুই প্রার্থীই জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। ব্রাদার্স ইউনিয়নের ডিরেক্টর ইনচার্জ ও গতবারের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি নির্বাচনে জিতবো, এমন প্রত্যাশা রয়েছে। ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। তাদের সঙ্গে আমার আগের মতোই যোগাযোগ আছে। আশা করছি ভোটাররা আমাকে এবারও নিরাশ করবেন না।’

নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয়ের স্বপ্ন দেখছেন চ্যাম্পিয়নশিপ লিগে খেলা নোফেল স্পোর্টিংয়ের কর্ণধার তাবিথ আউয়াল, ‘গত দুই টার্মে ফুটবল উন্নয়নে কাজ করেছি। বিশেষ করে, টেকনিক্যাল সাইডে। গত চার বছরে কোচেস এডুকেশনের দিকে জোর দেওয়া হয়েছে। আগামী চার বছরে ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতিসহ বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ আছে। তাই আমার দৃঢ় বিশ্বাস ভোটাররা এবারও জয়যুক্ত করবেন। তাদের কাছ থেকে সমর্থনও ভালো পাচ্ছি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
এসসিও সম্মেলনে মোদি-পুতিন-শি’র করমর্দন
এসসিও সম্মেলনে মোদি-পুতিন-শি’র করমর্দন
দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
সমুদ্রের নিচে একসময় লুকিয়ে থাকা ‘ভিনগ্রহের’ ভূখণ্ড
সমুদ্রের নিচে একসময় লুকিয়ে থাকা ‘ভিনগ্রহের’ ভূখণ্ড
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা