ওমানে খেলার প্রস্তাব, বাংলাদেশ কোচ বলছেন বিষয়টা ‘আনফেয়ার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২১, ১৮:০৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৮:০৬

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের মাঠে তিনটি ম্যাচ হওয়ার কথা বাংলাদেশের। সেসব ম্যাচে প্রতিপক্ষ ওমান, আফগানিস্তান ও ভারত। কিন্তু করোনাকাল হওয়ায় হঠাৎ করে ওমান তিনটি ম্যাচই তাদের মাঠে আয়োজনের প্রস্তাব দিয়ে বসেছে। তাদের ওখানে ম্যাচ না হলে আবার হোস্ট হতে আগ্রহী কাতার। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এমন প্রস্তাবে রাজি নয় মোটেও। বরং তিনটি ম্যাচ নিজেদের মাঠে খেলতে চায় বাংলাদেশ। বাফুফের মতো ওমানের এমন প্রস্তাব অবশ্য ইতিবাচক দৃষ্টিতে নিচ্ছেন না বাংলাদেশ কোচ জেমি ডে। ইংলিশ এই কোচেরও চাওয়া তিনটি ম্যাচ যেন বাংলাদেশের মাঠেই হয়।

বিশ্বকাপ বাছাইপর্বের তিনটি ম্যাচের ভেন্যু প্রসঙ্গে জেমি ডে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি ওমানে গিয়ে খেলতে চাই না। এটা কোনও ভালো সিদ্ধান্ত হতে পারে না। তাহলে তো আমরা হোমে সেভাবে ম্যাচই খেলতে পারবো না। ছয়টি ম্যাচের মধ্যে মাত্র একটি খেলা হবে। যদি শেষ পর্যন্ত ওমান ভেন্যু হিসেবে চূড়ান্ত হয় তাহলে বিষয়টা আনফেয়ারই হবে।’

আগামী মার্চে বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়নশিপের খেলা রয়েছে। তার পরই হবে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের খেলা। এখন চলছে প্রিমিয়ার লিগ। জেমি ডে তাই মাঠে বসে খেলা দেখতে আজ সকালেই ঢাকায় এসেছেন।

ঢাকায় এসে অবশ্য তাকে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী। যেহেতু তিনি ব্রিটিশ নাগরিক। ডে বলেছেন, ‘আমি ঢাকায় এসেছি। এখন হোটেলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবো। লিগের ম্যাচগুলো স্টেডিয়ামে বসে দেখার অপেক্ষায় আছি। এরপর ফেব্রুয়ারিতে ক্যাম্প করে মার্চে আশা করি আমরা(জাতীয় দল) খেলতে পারবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী