ডার্বির আগে ব্যবধান কমিয়ে রাখলো বার্সা

স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০২১, ১৩:০৬আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৩:০৬

আজ রাতেই মাদ্রিদ ডার্বি। রিয়াল মাদ্রিদকে হারালে শিরোপার পথে আরও এগিয়ে যাবে আতলেতিকো। এর আগেই পয়েন্ট ব্যবধান আরও কমিয়ে রাখলো বার্সেলোনা। লা লিগায় বার্সা ২-০ গোলে হারিয়েছে ওসাসুনাকে।

এই অবস্থায় ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তার পরেই রয়েছে বার্সেলোনা। ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ।

ম্যাচে হওয়া দুটি গোলেই ভূমিকা ছিল লিওনেল মেসির। ৩০ মিনিটের মাথায় প্রথম গোলটি হয়েছে তার কল্যাণেই। উসাসুনার রক্ষণ সামলে দারুণ এক ক্রস দিয়েছিলেন আলবাকে। বামপ্রান্ত থেকে কোনাকুনি শটে অসাধারণ এক গোলে দলকে এগিয়ে নেন আলবা।

অবশ্য ম্যাচের দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়ার শঙ্কায় পড়ে গিয়েছিল বার্সা। ভাগ্য ভালো যে ওসাসুনাকে প্রতিহত করেছেন গোলরক্ষক আন্দ্রে টের স্টেগেন। পুরো ম্যাচে অসাধারণ তিনটি সেভ করে বাঁচিয়েছেন দলকে।

প্রথমার্ধে পর ছকও পাল্টায় বার্সা। পরিবর্তিত ছকে আবার স্যামুয়েল উমতিতির জায়গায় ফেরেন দেম্বেলে। তাতে আধিপত্য বিস্তার করতে সুবিধা হয় বার্সার।

খেলার ধারায় তাই দ্বিতীয় গোলটিও আসে ৮৩ মিনিটে।মেসির বানিয়ে দেওয়া বলেই গোলটি করেন ১৮ বছর বয়সী মিডফিল্ডার ইলাইক্স মরিবা। ক্লাবের হয়ে তৃতীয় ম্যাচ খেলতে নেমে প্রথম গোল তুলে নিলেন মরিবা।

এ জয়ের ফলে ১৬ ম্যাচে ১৩তম লিগ জয় তুলে নিলো কাতালানরা। যারা ৫  ডিসেম্বর কাদিজের কাছে হারের পর থেকে এখনও অপরাজেয়ই থাকলো।

/এফআইআর/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের