সুপার লিগ নিয়ে ইউরোপে তোলপাড়

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২১, ১২:৩০আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১২:৩১

ইউরোপের ১২টি শীর্ষ ক্লাব এমনই এক লিগ আয়োজনের চেষ্টা করছে, আদতে যা ‘বিদ্রোহী লিগ’নামে পরিচিত পাচ্ছে। ইউরোপিয়ান সুপার লিগ নামের সেই আয়োজনের প্রচেষ্টাকে এরই মধ্যে অবৈধ ঘোষণা করেছে ফিফা ও উয়েফা।

রবিবারই ইউরোপের শীর্ষ ১২টি ক্লাব ঘোষণা দিয়েছে যে, তারা নতুন এই লিগ মাঠে নামাতে যাচ্ছে। যার প্রথম চেয়ারম্যান হয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। অংশ নিতে যাওয়া ১২টি ক্লাব হলো- এসি মিলান, আর্সেনাল, অ্যাতলেতিকো মাদ্রিদ, চেলসি, বার্সেলোনা, ইন্টার মিলান, জুভেন্টাস, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম ও রিয়াল মাদ্রিদ। সবগুলো ক্লাবই যোগ দিয়েছে প্রতিষ্ঠাকালীন হিসেবে।

বিবৃতিতে তারা জানিয়েছে, ইউরোপের শীর্ষ ১২টি ক্লাব সপ্তাহের মাঝ দিকে নিজেদের ঘরোয়া লিগের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি প্রতিযোগিতা শুরুর বিষয়ে একমত হয়েছে। যার নাম সুপার লিগ, আর পুরো টুর্নামেন্টই দেখভাল করবে এর প্রতিষ্ঠাকালীন ক্লাবগুলো।

বিবৃতিতে আরও বলা হয়, পরে আরও তিনটি ক্লাব যোগ দেবে তাতে। উদ্বোনী আসর বাস্তবায়নযোগ্য পরিস্থিতি তৈরি হলেই মাঠে গড়াবে।

অবশ্য এমন বিদ্রোহী লিগ মাঠে গড়ানো নিয়ে ফিফা ও উয়েফা এরই মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে রেখেছে। তারা বলেছে, অংশ নেওয়া ক্লাবগুলোকে সব ধরনের প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হবে। এমনকি আন্তর্জাতিক ম্যাচেও নিষেধাজ্ঞার মাঝে পড়বেন সংশ্লিষ্ট ক্লাবের ফুটবলাররা!  

এমন পরিস্থিতিতেও সুপার লিগের আয়োজকরা বলছেন, তারা এ নিয়ে ফিফা ও উয়েফার সঙ্গে যৌথভাবে কাজ করতেই আগ্রহী। যাতে সার্বিকভাবে ফুটবলের জন্য সেরা ফলাফলটা পাওয়া যায়। কিন্তু শীর্ষ ক্লাবগুলো এমনটা দাবি করলেও বলা হচ্ছে, সুপার লিগ মাঠে গড়ালে হুমকিতে পড়তে পারে চ্যাম্পিয়নস লিগ!

ফরম্যাট কেমন হবে?

বিবৃতি অনুযায়ী ১৫টি প্রতিষ্ঠাকালীন ক্লাবসহ মোট ২০টি ক্লাব দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। এর মধ্যে প্রতিষ্ঠাকালীন ১৫টি ক্লাব ছাড়া বাকি ৫টি ক্লাব আসবে কোয়ালিফাইং পদ্ধতির মাধ্যমে। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি দল খেলবে কোয়ার্টার ফাইনাল। গ্রুপের চতুর্থ ও পঞ্চম হওয়া দলগুলো মিলে খেলবে দুই লেগের প্লে অফ। সেখান থেকে আসবে শেষ আটের বাকি দল।

/এফআইআর/ 
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের