সুপার লিগের তোলপাড়ের মধ্যেই চ্যাম্পিয়নস লিগের নতুন ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১৯ এপ্রিল ২০২১, ২০:৫৩আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২০:৫৩

ফুটবল বিশ্বে এখন সবচেয়ে বড় আলোচনার নাম ‘ইউরোপিয়ান সুপার লিগ’। গোটা ফুটবল বিশ্ব কাঁপিয়ে দিয়েছে ‘বিদ্রোহী লিগ’ হিসেবে পরিচিতি পাওয়া এই প্রতিযোগিতাটি। বিদ্রোহী এই কারণে, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা কিংবা ইউরোপিয়ান ফুটবলের দেখভাল করা উয়েফা, কারোরই সমর্থন নেই এতে। এই যখন অবস্থা, তখন উয়েফা আবার দিয়েছে নতুন ঘোষণা। আজই (সোমবার) সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সাল থেকে নতুন ফরম্যাটে আসছে চ্যাম্পিয়নস লিগ।

এই সুপার লিগকে বলা হচ্ছে চ্যাম্পিয়নস লিগের প্রতিদ্বন্দ্বী। আশঙ্কা করা হচ্ছে, ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার আকর্ষণ কমে যাবে সুপার লিগ চালু হলে। রবিবার নতুন এই প্রতিযোগিতা মাঠে গড়ানোর ঘোষণা এসেছে। আর তার একদিন পর আজ উয়েফা জানালো, পাল্টে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের ফরম্যাট। ২০২৪ সাল থেকে আর গ্রুপ পর্ব দেখা যাবে না, সিঙ্গেল লিগে হবে খেলা। বাড়ছে দলের সংখ্যাও। এখন ৩২ দল নিয়ে চ্যাম্পিয়ন লিগ হলেও ২০২৪ সাল থেকে দেখা যাবে ৩৬ দল।

শুধু তা-ই নয়, দল বাড়ার সঙ্গে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ-ডেও বাড়ছে। এখন মাঝ সপ্তাহে, মানে মঙ্গলবার ও বুধবার হয় চ্যাম্পিয়নস লিগের খেলা। তবে নতুন ফরম্যাটে এই দুই দিনের সঙ্গে বৃহস্পতিবারও হবে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। তাছাড়া লিগ পর্বেই যোগ করা হয়েছে প্লে-অফ।

এখন ৮ গ্রুপে ভাগ হয়ে খেলে ৩২ দল। প্রত্যেক গ্রুপে থাকে ৪টি করে দল। সেখানে প্রত্যেক দল প্রত্যেকের সঙ্গে দুইবার মুখোমুখি হওয়ার পর শীর্ষে থাকা দুটি দল নিশ্চিত করে শেষ ষোলো। এভাবে প্রত্যেক গ্রুপ থেকে দুই দল মিলিয়ে পাওয়া যায় ১৬ দল। তবে ২০২৪ সালে গ্রুপ পর্বই থাকছে না! ৩৬ দল নিয়ে হবে সিঙ্গেল লিগ। এখানে প্রত্যেক দল আলাদা ১০ দলের সঙ্গে খেলবে ১০ ম্যাচ (৫টি হোম, ৫টি অ্যাওয়ে)। এই পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ দল সরাসরি চলে যাবে শেষ ষোলোতে।

আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বর দল খেলবে দুই লেগের প্লে-অফ। এই ১৬ দলের মধ্যে ৮ দল যোগ দেবে আগেই নকআউট পর্ব নিশ্চিত করা ৮ দলের সঙ্গে। পরের অংশটা এখনকার চ্যাম্পিয়নস লিগের মতোই। শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল হয়ে ফাইনাল।

/কেআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের