বেনজেমার নৈপুণ্যে রিয়ালের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২১, ০৪:১১আপডেট : ২২ এপ্রিল ২০২১, ০৪:১১

গেটাফের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে করিম বেনজেমা তেমন কিছু করতে পারেননি। ছিলেন নিজের ছায়া হয়ে। দলও সেই ম্যাচ জিততে পারেনি। করতে হয়েছে ড্র। তবে কাদিজের বিপক্ষে জ্বলে উঠলেন এই ৩৩ বছর বয়সী স্ট্রাইকার। দেখালেন নিজের ঝলক। নিজে গোল করেছেন। আবার করিয়েছেনও। বেনজেমার নৈপুণ্যে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে হারিয়েছে কাদিজকে।

এই জয়ে জিনেদিন জিদানের দল লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে চলে এসেছে। ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট তাদের সংগ্রহে। নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের পয়েন্টও সমান। তবে হেড টু হেডে রিয়াল এগিয়ে রয়েছে। আর লিওনেল মেসির বার্সেলোনা দুই ম্যাচ কম খেলে ৬৫ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে। সেভিয়া ৩২ ম্যাচ খেলে ৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে।

বুধবার কাদিজের মাঠে রিয়াল শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে। প্রথম লেগে হারের ব্যাথা বুঝি বেশ তাতিয়ে দিয়েছিল। তাইতো বল দখলের লড়াইয়ে ৬২ ভাগ এগিয়ে থেকে প্রথমার্ধেই তিন গোল আদায় করে নিয়েছে লস ব্লাঙ্কোসরা।

এই ম্যাচে লুকা মদরিচ চোটের কারণে নেই। তবে ফিরেছেন দানি কারভাহাল, রাফায়েল ভারানে, নাচো ফের্নান্দেস ও কাসেমিরো। তাতেই রিয়াল আগ্রাসি ভূমিকায়।

বলতে গেলে ১০ মিনিটের ঝড়ে কাদিজ এলোমেলো হয়ে পড়ে। প্রথম গোল পেয়েছে রিয়াল ৩০ মিনিটে। ভিনিসিয়ুসকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি দেন রেফারি। করিম বেনজেমার সেটপিস থেকে গোল করতে কোনও সমস্যাই হয়নি।

দুই মিনিট পর স্কোরলাইন হয় ২-০। এবার বেনজেমা এসিস্টের ভূমিকায়। তারই বা প্রান্ত থেকে নেওয়া ক্রসে অড্রিয়োজোলা হেডে লক্ষ্যভেদ করেন।

৩৭ মিনিটে বেনজেমার হেড থেকে কাসেমিরো শট নিলেও ক্রস বারের একটু ওপর দিয়ে যায়। তবে ৪০ মিনিটে বেনজেমা নিজেই দ্বিতীয় গোলের দেখা পেলেন। কাসেমিরোর ক্রসে বেনজেমা হেডে ৩-০ ব্যবধান রেখে কাদিজকে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে দেন।

বিরতির পরও রিয়াল আক্রমণ করে গেছে। কিন্তু এই অর্ধে আর গোল পাওয়া হয়নি তাদের। ৫২ মিনিটে বেনজেমা হ্যাটট্রিক পেলেও পেতে পারতেন। কিন্তু তার নেওয়া ফ্রিকিক ক্রস বারের ওপর দিয়ে যায়। এছাড়া কাদিজের পোস্টে আর গোল করা সম্ভব হয়নি জিনেদিন জিদানের। কাদিজ মাঝে মধ্যে চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি।

জিতেছে ম্যান সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে আগের ম্যাচে লিডস ইউনাইটেডের কাছে হেরেছিল ম্যানচেস্টার সিটি। তবে বুধবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ঠিকই ম্যাচ জিতে নিয়েছে। পেপ গার্দিওয়াল দল ২-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে। এই জয়ে শিরোপার আরও কাছে চলে এসেছে তারা। এই ম্যাচে দুইদলের একজন করে ডিফেন্ডার লাল কার্ড দেখেছেন।

এই জয়ে লিগ পুনরুদ্ধারের মিশনে ১১ পয়েন্ট এগিয়ে রইলো ম্যানচেস্টার সিটি। ৩৩ ম্যাচে ৭৭ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

জুভেন্টাসও জয়ের ধারায়

এছাড়া সিরি ‘আ’ তে জুভেন্টাসও জয়ের ধারায় ফিরেছে। আগের ম্যাচে আতলান্টার কাছে হারলেও এদিন অবশ্য পার্মার বিপক্ষে পিছিয়ে থেকেও ৩-১ গোলে জয় পেয়েছে।

৩২ ম্যাচে  জুভেন্টাসের পয়েন্ট ৬৫। পয়েন্ট তালিকায় রয়েছে তৃতীয় স্থানে। স্পেৎসিয়ার বিপক্ষে অবশ্য ১-১ গোলে ড্র করে ইন্টার মিলান ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে।

দিনের অন্য ম্যাচে ঘরের মাঠে সাস্সুয়োলোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে এসি মিলান। ৩২ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দলটি আছে দুইয়ে।

 

/টিএ/এফএএন/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী